স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট ছাড়ার ঘোষণা অজি তারকার

শন মার্শ। ছবি : সংগৃহীত
শন মার্শ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন শন মার্শ। এবার সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে বিদায় জানালেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার। চলমান ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ লিগ (বিবিএল) শেষে সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টানবেন মার্শ পরিবারের বড় সন্তান শন মার্শ।

‍বুধবার (১৭ জানুয়ারি) সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশ ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন মেলবোর্ন রেনেগেডসের তারকা মার্শ। এবার ম্যাচের আগেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিলেন ৪০ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার।

পুরো ক্যারিয়ারজুড়ে ভোগানো ইনজুরিই এবারের বিগ ব্যাশটা দেরিতে শুরু করিয়েছিল মার্শকে। এই আসরে রেনেগেডসের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১৩৮.১৬ স্ট্রাইকরেটে মার্শ করেছেন ১৮১ রান। যার মধ্যে রয়েছে ৩টি অর্ধশতক।

অবসরের ঘোষণা দিয়ে শন মার্শ বলেন, ‘রেনেগেডসের হয়ে খেলা আমি পছন্দ করি। এখানে আমার কয়েকজন সেরা লোকের সঙ্গে পরিচয় হয়েছে, গত পাঁচ বছরের বন্ধুত্বটা সারাজীবন আমার মনে থাকবে। এ দলটা আমার হৃদয়ে সবসময়ে জায়গা করে রাখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১০

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১১

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৩

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

১৪

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

১৫

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

১৬

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

১৭

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৯

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

২০
X