ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
তামিমের অবসর

রাতে বৈঠকের পর প্রতিক্রিয়া জানাবে বিসিবি

পুরোনো ছবি
পুরোনো ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই ইস্যুতে আজ রাত ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বিসিবি।

ওই বৈঠক শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বাহাতি এই ড্যাশিং ওপেনারের এমন ঘোষণায় হতবাক দেশের ক্রিকেট সমর্থকরা।

তামিমের অবসর নিয়ে বিসিবি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও বোর্ডের দুই কর্মকর্তা ব্যক্তিগত মন্তব্য করেছেন। তাদের মধ্যে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’ তিনি মনে করেন, তামিম চাইলে আরও দুবছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন।

জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ বলেন, ‘আমি একদমই কিছুই জানিনা, হঠাৎ করেই ঘোষণা দিয়ে দিলে তো অবাক হওয়ারই কথা। সত্যি বলতে আমি এখনও ঘোরের মধ্যে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X