স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন জাতির এই প্রতিযোগিতাটি। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ জানুয়ারি কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন জাতির এই প্রতিযোগিতাটি। আসন্ন এ সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৫ জানুয়ারি) সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ঘোষণা করেছ বিসিবি। আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে ত্রিদেশীয় টুর্নামেন্টটি। শ্রীলঙ্কার নারীদের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলার বাঘিনীরা।

প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কক্সবাজারে। প্রথম ম্যাচে সকাল ১০টায় শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন দুপুর ১২টায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কার মেয়েরা। এ ছাড়া ২৭ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের বিপক্ষে খেলবে সুমাইয়া আক্তাররা। ২৮ জানুয়ারি দুপুর ১২টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৩০ জানুয়ারি সকাল ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কার মেয়েরা।

৩১ জানুয়ারি দুপুর ১২টায় পাকিস্তানের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস। এ ম্যাচের মধ্য দিয়ে রাউন্ড পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। এরপর ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় এই প্রতিযোগিতার। দুপুর ১২টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনালটি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া খান, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, মোছা. ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন আর্থি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিশা আক্তার সোবা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদল নেতা বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X