ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাকিরের অর্ধশতকে সিলেটের বড় সংগ্রহ

জাকির সর্বোচ্চ ৭০ রান করেন। ছবি: সংগৃহীত
জাকির সর্বোচ্চ ৭০ রান করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হল আজ। আসরের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে জাকির হাসানের দুর্দান্ত অর্ধশতকে ১৭৭ রান করেছে মাশরাফীর সিলেট।

শুক্রবার (১৫ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন জাকির হাসান।

জাকির ছাড়াও মোহাম্মদ মিঠুন ২৮ বলে ৪০, নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৩৬ এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর করেন ২৬ রান।

ম্যাচের শুরুতে টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত সিলেটকে ব্যাটিংয়ে পাঠান। তবে তার এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি চট্টগ্রামের বোলাররা। ওপেনিং জুটিতেই সিলেটকে ৬৭ রান এনে দেন নাজমুল হোসেন শান্ত ও মোহামম্দ মিঠুন। এরপর শান্ত-মিঠুনের জুটি ভেঙে চট্টগ্রামকে প্রথম ব্রেকথ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান। লঙ্কান আভিশকা ফার্নান্দোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর ক্রিজে মিঠুনের সঙ্গী হন জাকির। দুজনের জুটিতে ২৮ রান উঠতেই বিদায় নেন মিঠুনও। ৪টি চার ও ২ ছক্কায় তিনি ৪০ রান করে কার্টিস কাম্পারের বলে আউট হন। এরপর আর সিলেট উইকেট হারায়নি। শিশিরে মাঠ ভেজা থাকায় খেলায় বিরতি দিয়ে শুকানোর কার্যক্রম চালাতে হয়, এছাড়া অষ্টম ওভারের খেলা চলাকালে অজানা কারণে বন্ধ হয়ে যায় ফ্লাডলাইটের আলো। তখন ম্যাচ বন্ধ থাকে ১২ মিনিট।

ম্যাচটিতে সিলেটের লড়াকু পুঁজির পেছনে বড় অবদান রেখেছেন জাকির। মাঝে ব্যাট-বলে না মিললেও, শেষ পর্যন্ত তিনি সেই বাধা উৎরে গেছেন। ৭টি চার ও এক ছক্কায় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭০ রানে। তাকে বেশ ভালো সঙ্গ দেওয়া আইরিশ ব্যাটার টেক্টরও দুটি চারের বাউন্ডারিতে ২৬ রানে অপরাজিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X