স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে হারিয়ে তামিমের শুভসূচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুভ সূচনা করেছে ফরচুন বরিশাল। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। জয়ের জন্য খেলতে নেমে ৫ বল হাতে রেখে ১৩৮ রান তুলে নেয় ফরচুন বরিশাল।

১৩৫ রানের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় বরিশাল। ৫টি চার ও একটি ছক্কায় ২৪ বলে ৩৫ রান করেন তামিম ইকবাল। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানকে ১২ রানে শিকার করেন সাকিব আল হাসান। দলীয় ৬৭ রানের মাথায় মাত্র ১ রানে সাজঘরে ফেরত যান সৌম্য সরকার। তামিম ও সৌম্য দ্রুত ফিরলে মুশফিকুর রহিমের সঙ্গে ২৭ রানের জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ।

দলীয় ৯৪ রানের মাথায় হাসান মুরাদকে স্লগ সুইপে ছক্কা হাঁকাতে গিয়ে কিংয়ের হাতে ক্যাচ দেন মিরাজ। ১৮ বলে ২০ রানে আউট হন এই অলরাউন্ডার। ১১৩ রানের সময় সাকিবকে চার মারতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান অভিজ্ঞ মুশফিকও। তবে বরিশালের বাকি পথটুক পাড়ি দেন দুই অলরাউন্ডার শোয়েব মালিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে জয়ের জন্য ৩ রান দরকার পরে বরিশালের। প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তামিম-মাহমুউল্লাহরা। ১১ বলে ২ ছক্কায় ১৯ রানে মাহমুদউল্লাহ এবং ১৭ রানে অপরাজিত থাকেন শোয়েব মালিক। সাকিব ও হাসান মুরাদ প্রত্যেকে ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে বোলিং করতে নেমে দারুণ এক শুরু পায় বরিশাল। ইনিংসের প্রথম বলে ব্রান্ডন কিংকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান। পরের ওভারে রংপুরের রনি তালুকদার ও সাকিব আল হাসানকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। একই ওভারের শেষ বলে মাত্র ২ রানে বোল্ড হন বিশ্বসেরা অলরাউন্ডার।

আজমতুল্লাহ ওমরজাইকে হারিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৪ উইকেটে হারায় রাইডার্স। পঞ্চম জুটিতে ৩৪ রান তুলে বিপদ কাটানোর চেষ্টা করেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। তবে ২৩ রানে আউট হন রংপুরের অধিনায়ক এবং মোহাম্মদ নবী ১০ রানে ফেরত যান। একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ৩৩ বলে ৩৪ রানে ফিরে যান শামীম পাটোয়ারি। শেষ দিকে মেহেদী হাসান ১৯ বলে ২৯ রানের ইনিংস খেললে ১৩৪ রানের সংগ্রহ পায় রংপুর। খালেদ আহমেদ ৩১ রানে ৪টি উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X