স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা দিল রংপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশ অধিনায়ক সাকিব মাত্র ২ রানে সাজঘরে ফেরত যান।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। বরিশালের ডানহাতি পেসার খালেদ আহমেদ ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন।

প্রথমে বোলিং করতে নেমে দারুণ এক শুরু পায় বরিশাল। ইনিংসের প্রথম বলে ব্রান্ডন কিংকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান। পরের ওভারে রংপুরের রনি তালুকদার ও সাকিব আল হাসানকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। একই ওভারের শেষ বলে ২ রান করা বিশ্বসেরা অলরাউন্ডারকে বোল্ড করেন ডানহাতি এই পেসার।

আজমতুল্লাহ ওমরজাইকে হারিয়ে পাওয়ার প্লেতে ৩৭ রানে ৪ উইকেটে পরিণত হয় রাইডার্স। পঞ্চম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারি। ২৩ রান করে আউট হন রংপুরের অধিনায়ক। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও ১০ রানে ফেরত যান। একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও ৩৩ বলে ৩৪ রানে আউট হন শামীম পাটোয়ারি। শেষ দিকে মেহেদী হাসান ১৯ বলে ২৯ রানের ইনিংস খেললে ১৩৪ রানের সংগ্রহ পায় রংপুর।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X