ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০৩:৫০ পিএম
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম, গেলেন পাপনও

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেটার তামিম ইকবাল । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রিকেটার তামিম ইকবাল । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছেন। যা নিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। চলছে আলোচনা-সমালোচনা। গতকালই কথা শোনা যাচ্ছিল তামিম ইকবালের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে গতকালকে না ডাকলেও আজকে মাশরাফি বিন মোর্ত্তজার মাধ্যমে তামিম ইকবালকে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী। মাশরাফিসহ তামিমের সঙ্গে আলোচনা চলছে প্রধানমন্ত্রীর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকেও ডেকেছেন প্রধানমন্ত্রী, তিনিও গণভবনের পথে। আরও জানা গিয়েছে তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশাও আছেন।

শুক্রবার সকালেই এ কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুর আড়াইটার দিকে মাশরাফির সঙ্গে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

এর আগে গতকাল চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। তার এমন অস্বাভাবিক বিদায়ের সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণও তিনি জানাননি।

তবে বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাম্প্রতিক বক্তব্যই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে ধারণা করছেন সবাই।

তামিমকে অবসর থেকে ফেরাতে বোর্ডও চেষ্টা করছে বলে জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সকাল (কাল) থেকে ওকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই, ওর সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X