ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৪:৫৮ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

গুরবাজ-ইব্রাহিমের রেকর্ড জুটিতে ছুঁটছে আফগানিস্তান 

বড় সংগ্রহের পথে আফগানরা । ছবি : সংগৃহীত।
বড় সংগ্রহের পথে আফগানরা । ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের শতকে বড় সংগ্রহের পথে সফরকারীরা। ৩৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ বিনা উইকেটে ২৪২ রান। গুরবাজ ১১৯ বলে ১৩২ ও জাদরান ৯৫ বলে ৭৮ রানে অপরাজিত।

বাংলাদেশি বোলাররা পাত্তাই পাচ্ছেন না আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের কাছে। এরমধ্যে আক্রমণাত্মক মেজাজে গুরবাজ তুলে নিয়েছেন সেঞ্চুরিও। ওয়ানডেতে আফগানদের যেকোনো উইকেটে এটি এখন সেরা জুটি। আগেরটি ছিল ২১৮ রান, স্কটল্যান্ডের বিরুদ্ধে।

হাফসেঞ্চুরি করলে তা টেনে সেঞ্চুরিতে রুপান্তরিত করা রহমানউল্লাহ গুরবাজের অভ্যাস বলা যায়। ক্যারিয়ারে মোট ৬ বার ওয়ানডেতে ফিফটি পেরুনো ইনিংস খেলে এর চারটিকেই সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। চতুর্থটি হল আজ বাংলাদেশের বিপক্ষে। আত্মমনাত্মক ব্যাটিংয়ের উদাহরণ হয়ে ১০০ বলে ১০০ রান করে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূরন করেছেন গুরবাজ।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই গুরবাজ ছিলেন আক্রমণাত্মক ঢংয়ে। জাদরানকে সঙ্গে নিয়ে মুস্তাফিজুর রহমানের এক ওভারে ১৫ ও এবাদত হোসেনের এক ওভারে ১২ রান তুলেন তিনি। যদিও জাদরান খেলছিলেন কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে। তবে হাফসেঞ্চুরি করার পর তিনিও হাত খুলে খেলা শুরু করেছেন।

চট্টগ্রামে এখনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের ওপেনিং জুটি এরমধ্যে পেরিয়ে গেছে ২০০ রান। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ওপেনিং জুটির তালিকায় এখন দুই নম্বরে এটি। যেভাবে তারা এগোচ্ছেন, তাতে দ্রুতই তালিকার ওপরে উঠবেন বলেই মনে হচ্ছে।

এ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। অবসরকাণ্ডে তামিম ইকবাল বাকি দুই ওয়ানডেতে নেই। তার বদলে ওপেনিং পজিশনে সুযোগ পেয়েছেন নাঈম শেখ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন এবাদত হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X