বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান-বাংলাদেশ না পারলেও পেরেছে আফগানিস্তান

ওমরজাই একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের। ছবি : সংগৃহীত
ওমরজাই একাই ধসিয়ে দিয়েছেন ইংলিশদের। ছবি : সংগৃহীত

ক্রিকেটের মঞ্চে নতুন দিগন্ত উন্মোচন করলো আফগানিস্তান! গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে টিকে রইল তারা। একদিকে যেখানে বাংলাদেশ ও পাকিস্তান গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে, সেখানে আফগানরা দেখিয়ে দিল কেন তারা বিশ্ব ক্রিকেটের নতুন উঠতি শক্তি!

বুধবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিং নেওয়ার পর শুরুটা মোটেও ভালো ছিল না আফগানিস্তানের। মাত্র ৩৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে একপ্রান্তে যেন অন্যরকম এক ইনিংস খেলে যান ইব্রাহিম জাদরান। ১৪৬ বলে ১৭৭ রানের অতিমানবীয় ইনিংস খেলে ইংলিশ বোলারদের তুলোধোনা করেন তিনি। তার ব্যাট থেকে আসে ১২টি চার ও ৬টি বিশাল ছক্কা। মাঝেমধ্যে অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪০), আজমতউল্লাহ ওমরজাই (৪১) ও মোহাম্মদ নবির (৪০) কার্যকরী ইনিংস দলকে চাঙা রাখে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৩২৫/৭ রান তোলে আফগানিস্তান।

৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। মাত্র ১৯ রানে ফিল সল্ট (১২) ফিরে গেলে চাপে পড়ে যায় তারা। তবে এরপর জো রুট ও বেন ডাকেট দলকে ম্যাচে ফেরান। ডাকেট ৩৮ রান করে ফিরলেও রুট একপ্রান্তে লড়াই চালিয়ে যান। তিনি ১১১ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আফগান বোলারদের নিয়মিত ব্রেকথ্রু এনে দেওয়া। মোহাম্মদ নবির ঘূর্ণিতে হ্যারি ব্রুক (২৫) ও জস বাটলার (৩৮) ফিরলে ম্যাচে ফেরে আফগানিস্তান। এরপর আজমতউল্লাহ ওমরজাই একাই ধ্বংসযজ্ঞ চালান। প্রথমে রুটকে ফিরিয়ে দেন, এরপর একে একে লিয়াম লিভিংস্টোন (১০), জেমি ওভারটন (৩২) ও আদিল রশিদকে (৫) ফিরিয়ে ইংল্যান্ডের আশা শেষ করে দেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৪৯.৫ ওভারে ৩১৭ রানে অলআউট হয়ে যায়।

আজমতউল্লাহ ওমরজাই শুধু ব্যাটিংয়ে ৪১ রান করেই থামেননি, বোলিংয়েও ছিলেন বিধ্বংসী। মাত্র ৫৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই তরুণ অলরাউন্ডার। ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডার একাই গুঁড়িয়ে দেন তিনি। তার বোলিংয়ের সামনে রুটের সেঞ্চুরিও বৃথা যায়।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেল ইংল্যান্ড, আগেই বাদ পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আফগানিস্তান বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তি দেখাচ্ছে বারবার, এবারও তার ব্যতিক্রম হলো না। ইব্রাহিম জাদরানের মহাকাব্যিক ইনিংস ও আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে গড়ে উঠল এই ইতিহাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X