ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী বিপিএলে বরিশালের হয়ে খেলবেন তামিম 

আগামী মৌসুমে বরিশালের জার্সি গায়ে দেখা যাবে তামিমকে। ছবি : সংগৃহীত
আগামী মৌসুমে বরিশালের জার্সি গায়ে দেখা যাবে তামিমকে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে আর ফরচুন বরিশালে থাকছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। টাইগার অলরাউন্ডারকে হারিয়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে বরিশাল।

ফরচুন বরিশালের হয়ে আগামী বছরের বিপিএল খেলবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বরিশাল দলের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তামিমের সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে আজ।

কালবেলাকে মিজানুর রহমান বলেছেন, ‘হ্যাঁ আমরা আপাতত এক বছরের জন্য নিয়েছি। পরবর্তীতে আসরে সে আমাদের হয়ে খেলবে। এরপর কি হয় দেখা যাবে।

গত কয়েক দিন ধরেই দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তামিম। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এর ২৪ ঘণ্টা না যেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর ভেঙে ফিরে আসেন তিনি।

তবে এখনই মাঠে নামছেন না দেশসেরা ওপেনার। দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। এর মধ্যেই বিপিএলের আগামী আসরের জন্য নিজের ঠিকানা খুঁজে নিলেন তামিম। দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

১০

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৩

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১৪

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৫

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৬

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৭

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৮

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৯

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

২০
X