স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাইফ-নাঈমের ফিফটিতে ঢাকার বড় সংগ্রহ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এবারের বিপিএলে বড় এক হতাশার নাম দুর্দান্ত ঢাকা। নামে দুর্দান্ত হলেও খেলায় তারা ছিল একেবারে যাচ্ছেতাই। বিপিএলের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরও তাই তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এক জয় নিয়ে বিপিএলের প্লে-অফের আশা অনেকটাই ফিকে হয়ে এসেছে তখনই হট ফেভারিট কুমিল্লার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং উপহার দিল ঢাকার ব্যাটাররা। বাংলাদেশের দুই ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসানের ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় সংগ্রহই গড়েছে ঢাকার ফ্রাঞ্চাইজিটি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে নাঈম (৬৪) ও সাইফের মধ্যকার ১১৯ রানের জুটিতে ভর করে ১৭৫ রানের বড় সংগ্রহ গড়েছে ঢাকা। ‍ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লার পক্ষে ম্যাথু ফোর্ড নেন তিন উইকেট।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ম্যাচে টস জয়ের পর ব্যাটিং নিয়ে শুরুতেই চতুরঙ্গ ডি সিলভাকে (১৩ বলে ১৪) হারালেও এরপর নাঈম শেখ আর সাইফ হাসানের দারুণ এক জুটিতে বড় এক সংগ্রহের ভিত পেয়ে যায় ঢাকা।

দ্বিতীয় উইকেটে নাইম আর সাইফ ৭৮ বলে যোগ করেন ১১৯ রান। দুজনই করেন ফিফটি। নাইম ৪৫ বলে ৬৪ করেন ৯ চার আর ১ ছক্কায়। সাইফের ৪২ বলে ৫৭ রানের ইনিংসটিতে ছিল ৪ বাউন্ডারি আর ৩ ছক্কার মার। অবশ্য তাদের আরো বড় সংগ্রহ হতে পারতো। তবে ১৭তম ওভারে ম্যাথু ফোর্ডের ৩ উইকেট রানের চাকায় লাগাম টানে।

শেষদিকে অ্যালেক্স রসের ১১ বলে করেন অপরাজিত ২১ ও মেহরবের ৮ বলে ১১ রানে বড় সংগ্রহ পায় ঢাকা।

কুমিল্লার ম্যাথু ফোর্ড ৩৫ রান খরচায় নেন ৩টি উইকেট। আলিস আল ইসলাম ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন একটি উইকেট। মোস্তাফিজুর রহমান দুই ওভারেই ৩৩ রান খরচ করলে তার কোটা আর পূর্ণ করার সাহস করেননি অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১০

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১১

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১২

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৩

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৪

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৫

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৬

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৭

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৮

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৯

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

২০
X