বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী অস্থিরতার মাঝে অনিশ্চয়তা পিসিবিতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচন হয় গত বৃহস্পতিবার। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে দেশটিতে একপ্রকার অস্থিরতা চলছে। এই অস্থিরতার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অল্প কয়েকদিন আগে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেন অ্যাডাম হোলিওক। জাতীয় পরিষদের নির্বাচনের পর দিন এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ অলরাউন্ডার বলেন, দেশটির ক্রিকেটারদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন, ‘নির্বাচনে সরকার পরিবর্তন হলেও ক্রিকেট বোর্ডেও পরিবর্তন আসবে; সে সঙ্গে দলেও ব্যাপাক পরিবর্তন হবে। আর নতুন করে শুরু হবে। তাই পাকিস্তানের ক্রিকেটারদের জন্য আমার কষ্ট হচ্ছে।’

এরই মধ্যে নির্বাচনের অস্থিরতায় লক্ষ্য করা যাচ্ছে পিসিবিতে। অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কয়েকদিন আগে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া মহসিন নাকভি। রাজনৈতিক পটপরিবর্তন হলে এই দায়িত্ব হারাতে পারেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকালের আমলে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান মহসিন নাকভি। পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সবার সম্মতিতে তিন বছরের জন্য তাকে দায়িত্ব দেয় নতুন বোর্ড অব গভর্নররা। গত ৬ ফেব্রুয়ারি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পাকিস্তানের সাধারণ এবং নিয়মিত রীতি হচ্ছে, যারাই দেশটিতে সরকার গঠন করে, তারাই পিসিবিতে নিজস্ব প্রতিনিধি বসান।

বর্তমান সরকার প্রধানের ইচ্ছেতেই মহসিন নাকভি পিসিবির চেয়ারম্যান বানানো হয়। পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে নিয়োগে সবুজ সংকেত রয়েছে দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল মুসলিম লীগ-নওয়াজ এবং পিপলস পার্টির।

পদাধিকার বলে পিসিবির প্রধান পৃষ্ঠপোষক হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে দেশটির প্রধানমন্ত্রীর পছন্দের ব্যাক্তিরাই পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এদিকে পিসিবির একটি সূত্র জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দিলেও তার তেমন কোনো সমস্যা হবে না।

নির্বাচনী ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে থাকা ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। যদি সরকার গঠন করেন, তাহলে বিদায় নিতে পারে তাকে। সরকার গঠন করতে না পারলেও বিরোধী দল হয়েও পিসিবিতে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন পিটিআই সমর্থিতরা।

২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব দেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান। অনাস্থা ভোটে ইমরানের বিদায়ের পর শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর, দুই বছর মেয়াদ থাকার পরও বিদায় নিতে হয় রমিজ রাজাকে।

এরপর নাজাম শেঠি ও জাকা আশরাফকে পিসিবির নেতৃত্বের দায়িত্ব দেয় মুসলিম লিগ। তবে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরই সরে যেতে হয় জাকা আশরাফকে। এখন প্রশ্ন হচ্ছে সরকার গঠণের পর তারা কী তত্ত্বাবধায়ক সরকারের পছন্দের লোককে পিসিবিতে রাখবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X