স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতীয় যুবারাও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত বছরের নভেম্বরের ১৯ তারিখের কথা সহজে ভুলবে না ভারতীয়রা। পুরো ভারত তখন নিজেদের মাঠে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল জিতে ১২ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বিভোর। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয় সেই স্বপ্ন আর পূরণ হতে দেয়নি। আশা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় যুবারা রোহিত-কোহলিদের হারের প্রতিশোধ নিবে। কিন্তু সেই প্রতিশোধ আর নেওয়া হলো না। যুব বিশ্বকাপের ফাইনালে সেই অস্ট্রেলিয়ার কাছেই পরাজয় বরণ করতে হলো ভারতের।

রোববার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকায় হওয়া যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হেরেছে ভারতীয় যুবারা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে হওয়া ফাইনালে প্রথমে ব্যাট করে যুব বিশ্বকাপের ফাইনালে রেকর্ড ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১২২ রানের মধ্যে আট উইকেট হারিয়ে ফেলা টিম ইন্ডিয়া সর্ব সাকুল্যে ১৭৪ রান পর্যন্ত যেতে পারে।

বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ২৫৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভারতকে ভুগিয়েছে অস্ট্রেলিয়ার পেসাররা। ইনিংসের তৃতীয় ওভারেই যখন দলীয় স্কোর ৩ তখনই সাজঘরে ফেরেন কুলকার্নি। শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় খোলসের ভেতর ঢুকেন মুশের খান ও আদার্শ সিং। দ্বিতীয় উইকেটে দলকে টেনে তোলার চেষ্টা থাকলেও ২২ রানে ফিরতে হয় মুশেরকে।

মুশেরের পর একে একে উদয়, শচীন দাস ও প্রিয়াশু মৌলিয়ারা বিদায় নেয়। তাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন আদার্শ। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৭ রান।

শেষদিকে মুরুগান আভিষেক একাই কিছুটা লড়াই করেছেন। তবে তার ৪২ রান শুধুই ব্যবধান কমিয়েছে। হার এড়াতে পারেনি। অজিদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন মাহলি বিয়ার্ডম্যান ও রাফ ম্যাকমিলান।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্যাম কন্সটাস। এই ওপেনার ডাক খেয়ে ফেরায় ভাঙ্গে ১৬ রানের উদ্বোধনী জুটি। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন হ্যারি ডিক্সন ও হিউজ বিবগেন।

৫৬ বলে ৪২ রান করেছেন ডিক্সন। আর হিউজের ব্যাট থেকে এসেছে ৬৬ বলে ৪৮ রান। দুইজনই অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন হারজাস সিং। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

লোয়ার অর্ডার ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এক প্রান্ত আগলে রেখেছিলেন অলিভার পিক। তার অপরাজিত ৪৬ রানের ইনিংসে ভর করে আড়াইশো ছাড়ানো সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। এত রান তাড়া করে যুব বিশ্বকাপের ফাইনালে জয়ের রেকর্ড নেই। তাই জিততে হলে ইতিহাস গড়েই জিততে হতো ভারতকে। তবে যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জিততে পারল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির লায়নফিশ

‘হলদে পাখি’ ফান্ডের টাকায় জেবুন্নেছার কোটি টাকার পাজেরো

ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দেশে স্বর্ণের দামে পতন, ভরি কত

চট্টগ্রামে বন্যার্তদের পাশে ফেনীর শতাধিক স্বেচ্ছাসেবী

যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম ধ্বংস করল ইরান

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

১০

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

১১

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

১২

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

১৪

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৫

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

১৭

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১৮

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১৯

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়ালেন পুলিশ কর্মকর্তা

২০
X