স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বিপিএলে আরও দুই প্রোটিয়া তারকা

ওয়েইন পারনেল ও কেশব মহারাজ। ছবি : সংগৃহীত
ওয়েইন পারনেল ও কেশব মহারাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে সবচেয়ে বড় অভিযোগ যে, এই লিগে মানসম্মত বিদেশি তারকা নেই। পিসিএল খেলতে পাকিস্তানি তারকারা চলে যাওয়ার পর যে আক্ষেপ আরও বেড়েছে। তবে এবার সম্ভবত কিছুটা হলেও এই আক্ষেপ ঘুঁচছে। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ শেষে বিপিএলে যোগ দিয়েছেন দুই প্রোটিয়া তারকা রেজা হেনড্রিকস ও ইমরান তাহির। এবার তাদের সাথে বিপিএলের মান বাড়াতে যোগ দিচ্ছেন আরও দুই প্রোটিয়া তারকা কেশব মহারাজ ও ওয়েইন পারনেল।

বাঁহাতি স্পিনার মহারাজকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। আর বাঁহাতি পেসার পারনেল খেলবেন এবারের বিপিএলে চমক দেখানো খুলনা টাইগার্সে। বিপিএলের দশম আসরে লিগ পর্বে ১৪ ম্যাচ বাকি। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব শুরু হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বরিশালে নাম লেখানো মহারাজ এসএ২০–তে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। শনিবারের ফাইনালে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের কাছে হেরে যায় ডারবান। খুলনায় আসা পারনেলও এসএ২০ খেলেছেন। বাঁহাতি এ পেসার খেলেছেন প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে। এরই মধ্যে পারনেলের বিপিএলের আগমনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে খুলনা।

পারনেল এবং মহারাজ দুজনই বিপিএলে খেলবেন এই প্রথম। এর আগে শনিবার রংপুর রাইডার্সের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেন তাহির ও হেনড্রিকস। তাঁদের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের জিমি নিশামও।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্থানীয় ক্রিকেটার জিশান আলমকে দলে ভেড়ানোর খবর জানিয়েছে। জিশান বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের হয়ে বিশ্বকাপে খেলে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X