কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট বোর্ডে মন্ত্রী হিসেবে পাপনের প্রথম সভা আজ

নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি
নাজমুল হাসান পাপন। পুরোনো ছবি

বিসিবির নবম বোর্ড মিটিং আজ। বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এই মিটিং থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। আর সেখানে প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে যোগ দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিসিবির বোর্ড মিটিং শুরু হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্বাচক প্যানেল ও জাতীয় দলের অধিনায়ক নির্বাচন নিয়ে আলোচনা হবে এ মিটিংয়ে।

এ ছাড়া শেখ হাসিনা স্টেডিয়ামের বিষয়েও এ বোর্ড মিটিংয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিসিবির আওতায় খেলার মাঠ কেনার বিষয়ও থাকবে সেখানে। তবে সবকিছু ছাপিয়ে দুটি বিষয়ে নজর সবার।

দীর্ঘদিন ধরে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলে আসছেন সাকিব আল হাসান। তার বদলে নাজমুল হোসেন শান্ত ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন। এবার কাগজে-কলমে তার হাতেই পূর্ণ দায়িত্ব উঠতে পারে।

অন্যদিকে নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকদের জায়গায় নতুন কেউ আসবেন নাকি তারাই থাকবেন, সেটি নিয়েও জল্পনা-কল্পনার কমতি নেই। বিভিন্ন মাধ্যম বলছে, এবার পরিবর্তন আসতে পারে নির্বাচক প্যানেলে। তবে বিসিবি বোর্ড মিটিংয়ের আগে এসব বিষয়ে কোনো বার্তা দেয়নি।

মিটিং থেকে এই দুই বিষয়ের বাইরে ব্যাটিং ও বোলিং কোচ নিয়োগ নিয়েও সিদ্ধান্ত আসতে পারে। তবে সে সবকিছুর জন্য কেবল সময়ের অপেক্ষামাত্র। এসব বিষয়ে আজই ভাগ্য নির্ধারণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের উপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১০

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১২

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৩

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৪

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৫

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৬

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৭

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৮

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৯

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

২০
X