বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মুকুট হারালেন সাকিব

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। প্রায় ৫ বছর ধরে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারের মুকুট নিজের দখলে রেখেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বাঁহাতি এই অলরাউন্ডারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসির হালনাগাতকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ১ উইকেট শিকার করেন নবী। এরপর ব্যাট হাতে ১৩৬ রানের বিশাল ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাট-বলে অনবদ্য নৈপুণ্যের কারণে রেটিং পয়েন্টে সাকিবকে টপকে যান নবী। বর্তমান টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪।

বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই ম্যাচে আঙুলের চোটে ছিটকে যান তিনি। এ ছাড়া চোখের সমস্যার কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও থাকছেন না সাকিব।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন সাকিব। ক্ষুদ্রতম সংস্করণে ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার তারকার। ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এ ছাড়া টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় তিনে আছেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১০

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১১

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১২

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৩

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৪

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৫

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৬

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৭

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৮

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৯

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

২০
X