স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন  শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মূলপর্বে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল রোববার (৯ জুলাই) হারারেতে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলংকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রান সংগ্রহ করলেও বোলারদের কল্যাণে দাপুটে জয় পায় লঙ্কান বাহিনী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সাহান আরাচ্চিগের ফিফটি (৫৭), কুশল মেন্ডিসের (৪৩), চারিথ আসালঙ্কার (৩৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (২৯) রানে মাঝারি পুঁজি পায় লঙ্কানরা। ডাচদের হয়ে বিক্রমজিৎ সিং, লোগান ফান বিক, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার দুটি করে উইকেট শিকার করেন।

২৩৪ রান তাড়া করতে নেমে লংকান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ম্যাক্স ওডাউড সর্বোচ্চ ৩৩ রান করেন। এ ছাড়া লোগান ফন বিক (২০) ও বিক্রমজিৎ (১৩) সিং দুই অঙ্কের দেখা পান। মহিশ থিকসানা ৪টি দিলশান মাদুশঙ্কা ৩টি ও হাসারাঙ্গার ২টি উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ফাইনাল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৬০০ রান ও ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের শন উইলিয়ামস টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X