ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ হলেই টাইগারদের জন্য দুঃসংবাদ

কাল হারলেই বাংলাদেশ নেমে যাবে আট নম্বরে। ছবি : সংগৃহীত
কাল হারলেই বাংলাদেশ নেমে যাবে আট নম্বরে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান খারাপ না। গত কয়েক বছর ধরেই ছয়-সাতের আশপাশেই অবস্থান টাইগারদের। আফগানিস্তানের সাথে চলতি ওয়ানডে সিরিজে বাংলাদেশের সামনে হাতছানি ছিল র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠে আসার। তবে প্রথম দুই ওয়ানডে ম্যাচে হার সেই স্বপ্ন শেষ করে দিয়েছে। ঘরের মাটিতে বিরল সিরিজ খোয়ানোর পর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় এখন হাথুরুর শিষ্যরা।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম, রেটিং পয়েন্ট ৯৮। এদিকে ১০১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং সমান পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ইংল্যান্ডের অবস্থান।

তবে চলমান সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে ৩ পয়েন্ট বাড়ত বাংলাদেশের, যা সাকিবদের পয়েন্ট নিয়ে যেত ১০১ এ। ফলে ইংল্যান্ড (৫) ও দক্ষিণ আফ্রিকাকে (৬) টপকে টেবিলের পাঁচে চলে আসত টাইগাররা।

তবে ২-০ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতে নিয়েছে। সেক্ষেত্রে উল্টো ৩ রেটিং পয়েন্ট হারাতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনো বাংলাদেশের অবস্থান আছে ৭ নম্বরেই। আর সর্বশেষ ম্যাচে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ যদি হোয়াইটওয়াশ হয় তাহলে র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বরে নেমে যাবে।

এদিকে, সিরিজের শেষ ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল (১১ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ এবং আফগানিস্তান দল। সিরিজের শেষ ম্যাচে টাইগাররা পাবে না পেসার এবাদত হোসেনকে। হাঁটুর ইনজুরিতে পুরো আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন টাইগার এই পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১০

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১১

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১২

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৩

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৪

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৫

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৬

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৭

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৮

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

২০
X