বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের শতকে চট্টগ্রামের বড় স্কোর

শতকের পর তানজিদ হাসান তামিমের উল্লাস। ছবি : সংগৃহীত
শতকের পর তানজিদ হাসান তামিমের উল্লাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে তৃতীয় ব্যাটার হিসেবে শতক করেছেন চট্টগ্রামের তানজিদ হাসান তামিম।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে ১১৬ রানের অতিমানবীয় এক ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। তার শতকে ১৯১ রানের বড় পুঁজি পায় চট্টগ্রাম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলার পথে ৮ চারের সঙ্গে সমান সংখক ছক্কা হাঁকান তামিম। কুমিল্লার তাওহীদ হৃদয়ের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে শতক করেন তিনি।

৩২ বলে অর্ধশতকের দেখা পাওয়া তামিম বাকি ৫০ পুরণ করতে খেলেছেন কেবল ২৬ বল। রেকর্ড গড়া শতকে তিনি দখল করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহহের তালিকার শীর্ষস্থান। ১১ ইনিংসে তার রান ৩৮২।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। বিপিএলের নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হন সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিম। জশ ব্রাউনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ৭ বলে করেছেন ১ রান।

এরপর সৈকত আলীকে নিয়ে ৩৭ বলে গড়েন ৫৬ রানের জুটি। সৈকত আউট হলেও টম ব্রুসকে নিয়ে বড় স্কোর গড়েন তামিম। ৫৮ বলে শতক পূর্ণ করেন তিনি। ব্রুসের সঙ্গে ১১০ জুটি গড়েন মাত্র ৬১ বলে। ৬৫ বলে খেলেন ১১৬ রানে আউট হন তামিম। এবারের বিপিএলে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১০

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১২

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৩

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৪

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৫

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৬

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৭

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৮

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৯

পর্তুগালের একাদশ ঘোষণা

২০
X