স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়ক হয়েই ফিরছেন পান্ত

রিশাভ পান্ত। ছবি : সংগৃহীত
রিশাভ পান্ত। ছবি : সংগৃহীত

২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশাভ পান্ত। প্রায় দেড় বছর ধরে ক্রিকেটের বাইরে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। দীর্ঘ বিরতির পর আসন্ন আইপিএল দিয়েই আবারও মাঠে ফিরছেন বাঁহাতি ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের দিল্লির অধিনায়ক হয়ে মাঠ মাতাবেন পান্ত।

আইপিএলের প্রথম কিছু ম্যাচে কিপিং করবেন পান্ত। শুধু ব্যাটিং ও নেতৃত্বের ভূমিকায় দেখা যাবে ২৭ বছর বয়সী তারকাকে। শারীরিক অবস্থার বুঝে কিপিং করতে পারেন টুর্নামেন্টের শেষ দিকে। ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে এমনটায় জানিয়েছেন দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল।

রিশাভ পান্তের আইপিএলে খেলার বিষয়টি এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাস করতে পারলে মাঠে নামার অনুমতি পাবেন দিল্লি অধিনায়ক। তবে টুর্নামেন্টের এক মাস বাকি থাকায় পান্তকে নিয়ে আশাবাদী দিল্লির টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি ও কোচ রিকি পন্টিং। দুজনই প্রিয় তারকাকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনার ছক কষছেন।

ব্যাঙ্গালোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পান্ত। সেখানে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ২৬ বছর বয়সী ব্যাটার। সেখানে বেশ স্বস্তিতে ব্যাটিং করছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার।

দিল্লির সহ-মালিক পার্থ জিন্দাল বলেন, ‘রিশাভ এখন ব্যাটিং করছে, রানিং করছে। উইকেটকিপিংও শুরু করেছে। আইপিএলের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে বলেই মনে হচ্ছে। রিশাভ আইপিএলে খেলবে এবং প্রথম ম্যাচ থেকেই নেতৃত্ব দেবে বলে আশা করছি।’

২০২২ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে সবশেষ মাঠে নামেন পান্ত। মিরপুর টেস্টের ৫ দিন পর উত্তরাখন্ডের রুর্কিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন দিল্লি অধিনায়ক। সে যাত্রায় প্রাণে বেঁচে যান পান্ত। তবে পিঠে ও মাথায় প্রচণ্ড আঘাত পান ভারতীয় উইকেটকিপার। কয়েক দফায় অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন পান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১০

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১১

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১২

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৩

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৪

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৫

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৬

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৭

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৮

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৯

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

২০
X