ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে শক্ত অবস্থানে বরিশাল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকটা ব্যাকফুটে থেকেই প্লে-অফ নিশ্চিত করে তামিম ইকবালের ফরচুন বরিশাল। তবে প্লে-অফে ওঠার পর থেকেই অন্য চেহারা দেখা যাচ্ছে দলটির। টানা কয়েকটি দুর্দান্ত পারফরম্যান্সে চট্টগ্রাম ও রংপুরকে উড়িয়ে ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি। এবার ফাইনালেও নিজেদের সেরা খেলাটাই উপহার দিচ্ছে তারা। ফাইনালে টস জিতে বোলিং নিয়ে কুমিল্লার বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানেই রয়েছে এবার প্রথম ট্রফির আশায় থাকা দলটি।

ম্যাচের ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৯২ রান নিয়ে ব্যাট করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৯ রানে মাহিদুল ইসলাম ও ২ রান নিয়ে ক্রিজে রয়েছেন জাকের আলী।

টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার শুরুটা ভালো হয় নি। এবারও ব্যর্থ নারাইন। কাইল মেয়ার্সের বলে ওবেদ ম্যাককয়ের হাতে উইকেট বিলিয়ে আসেন তিনি। পরের ওভারে যদিও সাইফউদ্দিনকে পিটিয়ে ১৪ রান তুলে তাওহীদ হৃদয়-লিটন দাস জুটি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। হৃদয় বিদায় নেন চতুর্থ ওভারে। জেমস ফুলারের বলে ডিপ থার্ডম্যান অঞ্চলে তার ক্যাচ নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ বলে ১৫ রান করেন কুমিল্লার এ ব্যাটার। মারতে থাকা লিটন দাস ফুলারের বলে নান্দনিকভাবে কাট করলেও বল সীমানা ছাড়া হয়নি। তা লুফে নেন রিয়াদ। ১২ বলে ১৬ রান করেন কুমিল্লা দলপতি।

লিটনের বিদায়ের পর রানের গতিও কমে যায়। ধীরগতির ব্যাটিংয়ে দর্শকদের বিরক্তির কারন হন মাহিদুল ইসলাম ও জনসন চার্লসের জুটি। চার্লস ক্যারিবীয় পেসার ওবেদ ম্যাককয়ের বলে বিদায় নিলে ক্রিজে আসেন মঈন আলী। তবে তিনি রান আউটের শিকার হয়ে অল্পতেই ফিরেন।

বর্তমানে ক্রিজে কুমিল্লার রান সম্মান জনক স্থানে নিতে লড়ছেন জাকের ও মাহিদুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১০

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১১

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১২

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৪

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৫

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৭

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৮

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৯

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

২০
X