ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০২:১২ এএম
অনলাইন সংস্করণ

ফরচুনে আক্ষেপ ঘুচলো বরিশালবাসীর

তামিমের হাত ধরে প্রথম শিরোপা বরিশালের। ছবি : সংগৃহীত
তামিমের হাত ধরে প্রথম শিরোপা বরিশালের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০১২ সালে বিপিএল শুরু করার সময়ের প্রথম আসরের ৬ দলের একটি ছিল বরিশাল। প্রথম আসরে শিরোপার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখা হয়নি তৎকালীন বরিশাল বুলস নামে পরিচিত দলটির। এরপর একে একে আরও ৫ আসর খেলেছে বরিশাল দল, মালিকানাও পরিবর্তন হয়েছে আরও দুইবার। তবে, বরিশালবাসী শিরোপার মুখ আর দেখেনি। অবশেষে তৃতীয় মালিকের বেলায় বরিশাল সফল হলো। ফরচুন গ্রুপের অধীনে ফরচুন বরিশাল নাম নিয়ে বিপিএলের দশম আসরে শিরোপা ঘরে তুলল দক্ষিণের দলটি।

এবারের বিপিএলের আসর শুরুর আগেই বরিশালকে নিয়ে শুরু হয় সমালোচনা। মূল আসর শুরুর আগের প্লেয়ার ড্রাফটে অন্য সব দল যখন তারুণ্য আর ভালো মানের বিদেশি খেলোয়াড়ের দিকে মনোযোগ দিচ্ছিল তখন ফুরিয়ে যাওয়া বুড়োদের নিয়েই দল সাজায় বরিশাল। অনেক সমালোচনা হলেও দলটির মালিক এবং ফরচুন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, বরিশাল এবার শিরোপা জিতবে। বরিশালের খেলোয়াড়েরা তার কথা বিফলে যেতে দেয়নি, ঠিকই কুমিল্লাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। এই শিরোপার মাধ্যমে বরিশালবাসীর ১২ বছরের আক্ষেপ ঘুচলো।

অবশ্য ২০২১ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ফরচুন গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান 'ফরচুন বরিশাল' দলের মালিকানা গ্রহণের পরই ঘোষণা দেন এবার বিপিএলের শিরোপা দক্ষিণের শহরটিতে আসবে। প্রথম চেষ্টাতেই অল্পের জন্য মাত্র এক রানের ব্যবধানে আজকের ফাইনালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কাছে হারাতে হয় শিরোপা। এত কাছে গিয়েও সাফল্য না পাওয়ার পরেও দমে যায়নি বরিশালের দলটি। পরের আসরেও প্লে অফ খেলে দলটি। আর এবার তো একেবারে শিরোপাই ঘরে তুলল বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকায় পরিপূর্ণ দলটি।

বরিশালের সাফল্যের পিছনে বরিশালের খেলোয়াড়দের পাশাপাশি দলটির মালিক মিজানুর রহমান বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবারের আসরের শুরুর দিকে ভালো মানের বিদেশি খেলোয়াড় ও দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেও হতাশ হয়ে যাননি তিনি। আস্থা রেখেছেন তামিম মুশফিক ও রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। সুযোগ পাওয়া মাত্রই উড়িয়ে এনেছেন কাইল মায়ারস, ডেভিড মিলারের মতো স্বীকৃত টি-টোয়েন্টি তারকাদের। দেশি এবং বিদেশি তারকাদের এই মিশ্রণ ঠিকই কাজে লেগেছে দলটির। যার ফলাফল ফরচুন বরিশাল প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১০

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১১

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১২

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১৩

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১৪

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৫

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৬

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৮

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৯

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

২০
X