মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১১:৩৬ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জাকের-রিয়াদের ব্যাটিং তাণ্ডবে যত রেকর্ড

জাকের আলী অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
জাকের আলী অনিক ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদের পর জাকের আলী অনিকের অসাধারণ ব্যাটিং। এরপরও শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ তিন রানে হেরে যায় বাংলাদেশ। তবে রিয়াদ এবং জাকেরের ব্যাটিং তাণ্ডবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে অনেক রেকর্ড।

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টিতে মোট রান হয়েছে ৪০৯, যা দেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের স্কোর। এটি পেছনে ফেলেছে ২০১৩ সালে মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৩৯৩ রানের স্কোরকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর এটি। এর আগে ২০১৮ সালে কলম্বোতে সর্বোচ্চ রানের স্কোর ছিল ৪২৯। সে ম্যাচেও প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে ১১টি ছক্কা হাঁকান বাংলাদেশের ব্যাটাররা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এর চেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে দুবার। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কা এবং ২০২০ সালে মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। দুই ম্যাচেই ছক্কা হয়েছিল ১২টি।

৩৪ বলে ৬৮ রানের ইনিংসে ৬টি ছক্কা হাঁকান জাকের আলী। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড। এর আগে সর্বোচ্চ পাঁচটি করে ছক্কা মারার রেকর্ড ছিল নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন দাস এবং মাহমুদউল্লাহ রিয়াদের।

শেখ মেহেদী হাসান ও জাকের আলী, ২৭ বলে ৬৫ রানের জুটি গড়েন। সে সময় দুই ব্যাটার মিলে ওভার প্রতি ১৪.৪৪ রানরেটে রান তোলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছাড়ানো জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ। পেছনে পড়েছে ২০২৩ সালে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন-রনির জুটি, যা ছিল ১৩.২৮।

বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৬ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে ২০১৮ সালে সিলেটে ৪ উইকেটে ২১০ রান করেছিল শ্রীলঙ্কা। যে রেকর্ড এখনও অক্ষুণ্ন।

সিলেটে টাইগারদের বিপক্ষে লঙ্কান ব্যাটাররা ছক্কা হাঁকান ১২টি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা লঙ্কানদের সর্বোচ্চ ছক্কা। এর আগে ২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৪টি ছক্কা হাঁকায় লঙ্কানরা। যা এখনো এক ম্যাচে শ্রীলঙ্কার সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

এ ম্যাচে ৬টি ছক্কা মারেন চারিত আসালাঙ্কা। যা টি-টোয়েন্টি বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের রেকর্ড। এর আগে ২০১৮ সালে কলম্বোয় কুশল মেন্ডিস ও ২০২১ সালে শারজায় আসালাঙ্কা মেরেছিলেন ৫টি করে ছক্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১০

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১১

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১২

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৩

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৪

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৫

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৬

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৭

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৮

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৯

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

২০
X