শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

টাইগারদের ভুল শোধরানোর সেরা সুযোগ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটে বদলে গেছে অনেক কিছু। এই যেমন, বদল হয়েছে অধিনায়ক, কোচ এমনকি প্রধান নির্বাচকও। অবশ্য বদলায়নি দুটি বিষয়। পরিবর্তন আসেনি বিসিবির সভাপতির পদে আর কোনো এক রহস্যময় কারণে নিজেদের মাঠে টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সঙ্গে জিততে পারেনি।

প্রথম বিষয়টি দ্রুত পরিবর্তনের আশা না থাকলেও সম্ভাবনার অঙ্ক বলছে দ্বিতীয় বদলানো এবারই সেরা সুযোগ। সর্বশেষ ২০১৮ সালে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি জেতে বাংলাদেশ। তবে এরপর কয়েকদফা ওয়ানডেতে জয় পেলেও, শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি টাইগাররা।

তবে ভালো লাগার বিষয় হচ্ছে কমেছে হারের ব্যবধান। সর্বশেষ তিন ম্যাচে হারের ব্যবধান, ৫ উইকেট, ২ উইকেট আর ৩ রান। এখন তো বলাই যায় সামনের ম্যাচটিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরালো।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড দেয় বিদায়ী নির্বাচক কমিটি। তবে দায়িত্ব নিয়েই চমক দেখান নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। চোটের কারণে ছিটকে যাওয়া আলিস ইসলামের পরিবর্তে আরেকজন স্পিনার না নিয়ে নতুন নির্বাচক প্যানেল দলভুক্ত করেন লোয়ার অর্ডার ব্যাটার জাকের আলী অনিককে।

তার মারকুটে অর্ধশতকে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ। প্রায় দুবছর পর টি-টোয়েন্টি দলে ফিরে মাহমুদউল্লাহও করেন অর্ধশতক। তবে জাতীয় দলেও ব্যর্থ বিপিএলজুড়ে ছন্দহীন নাজমুল হোসেন শান্ত। হাসছে না লিটন দাসের ব্যাট।

প্রথম ম্যাচে হারের পর সৌম্য সরকার আর তাওহীদ হৃদয়ের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ম্যাচটা আরও বড় ব্যবধানে হারতে পারত বাংলাদেশ। তবে ঘুরে ফিরে সামনে আনতে হয় প্রায় দিন ১৫ আগের দল ঘোষণার প্রসঙ্গ। বিপিএলের দশম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উদ্বোধনী ব্যাটার খেলেন না আন্তর্জাতিক ক্রিকেট।

বিপিএলে প্রায় ৪০০ রান করা নিয়মিত ওপেনারের জায়গা হয় না দলে। আর নিয়মিত ওপেনার না হয়েও তারচেয়ে প্রায় অনেক কম রান করা এক ব্যাটার জাতীয় দলের ওপেনার। ইনজুরি থেকে ফিরে বিপিএলে দারুণ পারফরম্যান্স করেও স্কোয়াডে জায়গা হয়নি সাইফ উদ্দিনের।

এ ভার ঘুরে দাঁড়ানোর পালা। সিরিজ বাঁচাতে বুধবার ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে।

শোধরাতে হবে আগের ভুলগুলো। তা না হলে লম্বা হবে লঙ্কানদের বিপক্ষে হারের তালিকা। সেটা সিলেট থেকে ডালাসে পৌঁছে গেলেই বিপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১০

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১১

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১২

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৩

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৪

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৫

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৬

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৭

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১৮

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১৯

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

২০
X