স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:৩৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ানের হাতে যাচ্ছে বাবর-রিজওয়ানদের দায়িত্ব!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেওয়া হয়। এরপরই প্রধান কোচ ছাড়াই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে গিয়ে পুরোপুরি ব্যর্থ হয় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ীরা। আর মাত্র কয়েক মাস পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ তার আগেই বাবর-রিজওয়ানদের জন্য ভালো একজন কোচ নিতে বদ্ধপরিকর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই দীর্ঘমেয়াদের জন্য বাবরদের দায়িত্ব নিতে পারবে এমন একজন কোচ চায় পিসিবি। আর এর জন্য তাদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার শেন ওয়াটসন।

ক্রিকেটে অন্যতম কঠিন চাকরির একটি হিসেবে ধরা হয় পাকিস্তান ক্রিকেট দলকে সামলানোর দায়িত্ব। সাফল্যের জন্য সমর্থকদের ঘনঘন চাপ ও বিতর্কের কারণে কোন কোচই পাকিস্তানে বেশি দিন টিকতে পারে না। এই মুহূর্তে পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের কোচের দায়িত্ব পালন করতে পাকিস্তানেই অবস্থান করা শেন ওয়াটসন এই দায়িত্ব নিয়ে নিজেকে চাপে ফেলতে চাইবেন কি না এই নিয়েও রয়েছে প্রশ্ন। এপ্রিলে নিউজিল্যান্ড সিরিজের আগেই অবশ্য পিসিবি নতুন কোচ নিয়োগ প্রক্রিয়ার শেষ দেখতে চায়।

এর আগে বাবরদের অন্তর্বর্তী কোচ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দল সামলেছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে পিসিবির এবার লক্ষ্য পূর্ণ মেয়াদে কোচ নিয়োগ দেওয়া। এদিকে চলতি পিএসএলে ওয়াটসনের অধীনে দারুণ খেলতে থাকা কোয়েটা প্লে-অফে জায়গা করে নেয়ার পথেও। গত পাঁচ বছরে যে প্লে অফে যাওয়ার নজর নেই। সে কারণেই ওয়াটসনের প্রতি মুগ্ধ পিসিবি।

তবে সিডনিতে পরিবার নিয়ে বাস করা ওয়াটসন তার ব্যস্ত শিডিউলে পাকিস্তানের জন্য সময় বের করতে পারবেন কি না তাই এখন সবচেয়ে বড় বিষয়।

গ্লাডিয়েটর্সের হয়ে ওয়াটসন যা করে দেখাচ্ছেন তাতে পিসিবি মুগ্ধ। তবে দুই পক্ষের চুক্তিতে পৌঁছানো এখনো নিশ্চিত নয়। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, পাকিস্তানের কোচ নিয়োগে বেশ কয়েকজন বিকল্পকে খতিয়ে দেখা হচ্ছে। ব্যয় না বাড়িয়েই সেরা কোচ খুঁজে নেয়াই পিসিবির লক্ষ্য। কিন্তু ওয়াটসনকে কোচের পদে নিয়োগের বিষয়টা অনেকাংশেই নির্ভর করছে একটা প্রশ্নের ওপর- বছরে ঠিক কতটা সময় পাকিস্তানের কোচ হিসেবে দলের সঙ্গে ব্যয় করতে পারবেন তিনি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

৩৩ লাখ টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

১০

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

১১

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

১২

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

১৩

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

১৪

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

১৫

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৬

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

১৭

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৮

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশে ফিরলেন চার ভারতীয়

১৯

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

২০
X