স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের তিন উইকেটে আবারো ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তানজিম সাকিবের টানা তিন উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। তবে প্রথমে চারিথ আসালাঙ্কা এবং পরে জানিথ লিয়ানাগেকে নিয়ে আবারো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিতে থাকেন লঙ্কান দলপতি কুশাল মেন্ডিস। অবশ্য দ্রুত তিন উইকেটে নিয়ে আবারো বাংলাদেশকে ম্যাচের চালকের আসনে বসিয়েছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ।

চারিথ আসালাঙ্কার বোল্ড হওয়ায়র পরেই লিয়ানাগেকে নিয়ে ভালোই আগাচ্ছিল মেন্ডিস। অর্ধশতক পূর্ণ করে হাত খুলেও খেলা শুরু করেছিলেন কুশাল মেন্ডিস। তবে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড়কে ঝড় তোলার আগেই ফেরত পাঠান তাসকিন আহমেদ। এরপর একে একে ফিরিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও থিকসেনাকেও।

বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করেছে লঙ্কানরা।

শুরুটা করেন তাসকিন ৩৭তম ওভারে দলীয় ১৯৭ রানের মাথায় কুশাল মেন্ডিসকে ফেরান তাসকিন। তার করা লেন্থ বল তুলে মারতে গিয়ে মিড অফের সার্কেলে ধরা পড়েন তিনি।

আউট হওয়ার আগে ৭৫ বলে ৫ চার ও ১ ছয়ে ৫৯ রান করেন মেন্ডিস। মেন্ডিস ফেরার পর ক্রিজে আসেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অবশ্য তাকেও বেশি বাড়তে দেননি তাসকিন। ১৩ রানের মাথায় ফেরান এই অলরাউন্ডারকে। পরের ওভারে এসেই তুলে নেন থিকসেনাকেও।

এর আগে অবশ্য দুরন্ত শুরু পাওয়া শ্রীলঙ্কাকে এক স্পেলেই মাটিতে নামিয়ে আনেন তানজিম হাসান সাকিব। টানা তিন ওভারে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে স্বস্তি দেন এই তরুণ পেসার। তবে এরপর ধীরে ধীরে জুটি জমিয়ে তুলছিল কুশল মেন্ডিস ও চরিথ আসালাঙ্কা। রানের গতিতে অবশ্য লাগাম দিয়েই রেখেছিল টাইগাররা। সেই জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১০

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১১

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১২

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৩

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৬

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৮

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

২০
X