স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লিটনকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক

গাজী আশরাফ হোসেন লিপু ও লিটন দাস। ছবি : সংগৃহীত
গাজী আশরাফ হোসেন লিপু ও লিটন দাস। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ওপেনার লিটন কুমার দাসকে সিরিজ নির্ধারনী শেষ ওয়ানডের দল থেকে পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছে।

লিটনের জায়গায় প্রথমবারের মতো ওয়ানডে দলে এসেছেন জাকের আলি অনিক। শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে দল থেকে লিটনের বাদ পড়ার নেপথ্য কারণ ব্যাখা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

তিনি বলেন, যেহেতু সিরিজটা চলছে, সেখানে খুব বেশি পরিবর্তনের সুযোগ ছিল না। তবে, নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে, আমরা লিটন দাসকে এই স্কোয়াডে সঙ্গে আর রাখছি না। আগে থেকে দলের সঙ্গে আছেন এনামুল হক বিজয় এবগ তাজদি হাসান তামিম যারা ওপেনার হিসেবে আছে এবং সৌম্য সরকার আরেকজন ওপেনার।

লিটনের বাদ পড়া এবং জাকেরের দলে প্রবেশের বিষয়ে কোচ-অধিনায়কের মতামত নিয়েছেন বলে জানান গাজী আশরাফ লিপু, ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটে কনকাশনেরও ঝুঁকি থাকে। আমরা মনে করেছি লিটনের পরিবর্তে জাকেরকে দলে নিলে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে। তৃতীয় ম্যাচ দিবারাত্রির নয়, সকাল ১০টায় শুরু হবে। সেই আলোকে আমরা মনে করেছি জাকের বেশি যোগ্য দাবীদার।’

এর আগে বিসিবির বিবৃতিতে লিটনের বাদ পড়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেছিলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়, তাই আমরা দলে পরিবর্তন এনেছি। একইসঙ্গে এর মাধ্যমে স্কোয়াডে থাকা আরও দুই দক্ষ ওপেনারের সামনেও খেলার সুযোগ থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৫ মাস পর সমুদ্রপথে ইরান ও কাতারের মাঝে বাণিজ্য শুরু

চালু হলো দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

৩ এসপিকে বদলি

প্রশান্ত মহাসাগরে মহড়ার আয়োজন চীন-রাশিয়ার

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না’ : প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড়

১০

এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

১১

আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

১২

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১৩

মিসরের বিপক্ষে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

১৪

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

১৫

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

১৬

‘ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে গেছে’

১৭

শ্বাসনালি কেটে ইরা মনিকে হত্যা: মামলার রায় মঙ্গলবার

১৮

টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন

১৯

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

২০
X