স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ১০:২২ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

গতির ঝড় তোলা রানার ব্যাট হাতে বিশ্বরেকর্ড

বোলিং অ্যাকশনে নাহিদ রানা। ছবি: সংগৃহীত
বোলিং অ্যাকশনে নাহিদ রানা। ছবি: সংগৃহীত

গতিময় বোলিংয়ে নজর কেড়েছেন নাহিদ রানা। সিলেট টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক। প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলে বাংলাদেশের ডানহাতি এই ফাস্ট বোলার এখন আলোচনায়। তবে ব্যাট হাতে স্নায়ুর চাপে পিষ্ট হয়ে গড়েছেন এক বিশ্বরেকর্ড।

সিলেট টেস্টে রান পাননি দুই ইনিংসেই। খেলেন ৮টি করে বল। কিন্তু খোলা হয়নি রানে খাতা। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ১৮ ইনিংসে রানের দেখা পাননি রানা। যদিও গত বছরের নভেম্বরে ৩৪ বছরের পুরোনো এ রেকর্ডটি নিজের দখলে নেন তিনি।

টানা ১৩ ইনিংসে রান না করে, মার্ক রবিনসনের রেকর্ড ভেঙেছিলেন তিনি। এর আগে ১৯৯০ সালে টানা ১২ ইনিংসে রান করতে পারেননি ২২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সাবেক এই ইংলিশ পেসার।

২০২১-২২ মৌসুমে জাতীয় লিগে রাজশাহী বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেক হয় রানার। এরপর থেকে ১৬টি ম্যাচে ২২ ইংনিসে ব্যাট করতে নামেন রানা। এর মধ্যে মাত্র তিন ইনিংসে পেয়েছেন রানের দেখা। সব মিলিয়ে তার রান ১১।

পরের মৌসুমে রাজশাহীর প্রথম ম্যাচে একবার ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ রানে অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচেও এক ইনিংসে ব্যাট করার সুযোগ পান। সেবার করেন ৪ রান।

আর ওটাই শেষ। এরপর থেকে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আর জাতীয় দল মিলিয়ে টানা ১৮ ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ২১ বছর বয়সী এই ফাস্ট বোলার।

টানা ১৮ ইনিংসে রান না পেলেও পরপর দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড নেই তার। এর মধ্যে ৬ বার অপরাজিত থাকা রানা, টানা সর্বোচ্চ ৫ ইনিংসে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তবে নিজের মূল কাজ বোলিংটা বেশ ভালোভাবে করে যাচ্ছেন নাহিদ রানা। ১৬ প্রথম শ্রেণির ম্যাচে ২৩.৪৭ গড়ে ৬৮ উইকেট শিকার, তারই প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

১০

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

১১

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১৩

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১৪

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৫

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৬

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৭

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৯

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

২০
X