স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘শুরুর ক্যাচ মিসের মূল্য দিয়েছে বাংলাদেশ’

মাদুস্কার ক্যাচ মিসের পর জয়। ছবি : সংগৃহীত
মাদুস্কার ক্যাচ মিসের পর জয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে অভিষেক টেস্টে বোলিং করতে এসেই সবাইকে মুগ্ধ করেন হাসান মাহমুদ। তার করা ইনিংসের ষষ্ঠ ওভারেই বাংলাদেশ পেতে পারত উইকেটের দেখা তবে ওপেনার মাদুস্কার সহজ ক্যাচ স্লিপে নিতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরপর বাউন্ডারিতে আরেক ওপেনার দিমুথ করুণারত্নের ক্যাচও হাতছাড়া হয় বাংলাদেশের।

শনিবার (৩০ মার্চ) প্রথম সেশনে যেখানে দুই উইকেট পাওয়ার কথা বাংলাদেশের সেখানে হেসে খেলে ৮৮ রান পর্যন্ত চলে যায় লঙ্কানরা। ৯৬ রানের উদ্বোধনী জুটি ভাঙে রান আউটে। হাসান মাহমুদকে উইকেটের জন্য অপেক্ষা করতে হয় ইনিংসের ৫৬তম ওভার অবধি। আর এই নিয়ে বেশ হতাশ বাংলাদেশের বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

কিউই এই কোচ বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটে যদি ক্যাচ ছাড়েন তাহলে আপনি ভুগবেন। আমি বাংলাদেশের সঙ্গে যোগ দেওয়ার পর থেকেই আমাদের ফিল্ডিং দেখার মতো ছিল। গ্রাউন্ড ফিল্ডিং দুর্দান্ত, কিছু দারুণ ক্যাচ দেখা গেছে। যাই হোক, আপনি যখন শুরুতে ক্যাচ ছাড়বেন; আপনাকে এর মূল্য চোকাতে হবে।’

তিনি আজকের ক্যাচ মিসের মহড়ার পর বলেন ‘আমরা অনেক বেশি ক্যাচ ছেড়ে দিয়েছি। যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসলে ক্যাচ ছাড়তে কেউ চায় না। তারা কাজ করছে, কিন্তু তারা ক্যাচ ছেড়েও দিচ্ছে। আমাদের ক্যাচ ধরা নিয়ে কাজ করে যেতে হবে।’

প্রথম দিনশেষে ৪ উইকেটে ৩১৪ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। তারা আছে বড় সংগ্রহের পথে। সিলেট টেস্টেও ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছিল বাংলাদেশকে। ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। ওখান থেকে ২০২ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। এবার নিশ্চিতভাবেই তেমন কিছু চাইবে না বাংলাদেশ।

অ্যাডামস বলেন, ‘আমরা সকালে সুযোগ তৈরি করেছি কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। প্রথম টেস্টেও একই ব্যাপার হয়েছে যখন আমরা প্রথম সেশনে পাঁচ উইকেট নিয়েছিলাম। আমার মনে হয় হাসান দুর্দান্ত বল করেছে। আমরা যদি ক্যাচ ছাড়তে থাকি, এটা আমাদের ভোগাবে।’

‘সিলেট টেস্টে যেমন হয়েছে, কিছু সময় গিয়েছে চাপের ভেতর কিন্তু সেটা লম্বা সময়ের জন্য নয়। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, দুর্দান্ত থাকতে হবে; আর সেটা লম্বা সময়ের জন্যই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X