বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০১:৩৭ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বোলিং কোচ অ্যাডামসের বিদায়, নতুন কোচ হচ্ছেন টেইট

টাইগারদের নতুন বোলিং কোচ টেইট
আন্দ্রে অ্যাডামস (বাঁয়ে) ও শন টেইট (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের অধ্যায় শেষ হয়েছে। ২০২৩ সালে অ্যালান ডোনাল্ডের স্থলাভিষিক্ত হয়ে অ্যাডামস দায়িত্ব নেন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটেছে। গতকাল মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা তাঁকে ফুল দিয়ে বিদায় জানান।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক গতিমান পেসার শন টেইটের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে টেইটের অধীনে দলটি লিগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, বিশেষ করে হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন ।

টেইট এর আগে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন । তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১০

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১১

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১২

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৩

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৪

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৫

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৬

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৭

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

১৮

আর্জেন্টিনাকে কাঁদাতে আজ ইংল্যান্ডের পক্ষে ব্রাজিলিয়ানরা!

১৯

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ

২০
X