কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১১:৫৬ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

শবে কদর নিয়ে মুশফিকুর রহিমের স্ট্যাটাস

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

রমজান মাসকে তিন ভাগে ভাগ করা হয়। রহমত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তি। আর রমজান মাসেই নাজিল হয় পবিত্র কোরআন। রমজানের শেষ দশকের যে কোনো এক বিজোড় রাতে নাজিল হয় কোরআন। বিভিন্ন হাদিসে শেষ দশকের বিজোড় রাতে শবে কদরের সন্ধান করতে বলা হয়েছে।

আর এ শবে কদর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। রোববার (৩১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি শবে কদর নিয়ে এ পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, আসসালামুআলাইকুম, আজ থেকে কদরের রাত শুরু। আগামী দশটি রাত এর যে কোনো একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোনো নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!

আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ১. দান (কমপক্ষে ১ টাকা হলেও) ২. নামাজ (অন্তত দুই রাকাত) ৩. দুআ (গোটা উম্মাহর জন্য) ৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কোরআন খতমের নিয়তে) ৫. কোরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে) ৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও) ৭. তালিম+দ্বীনের দাওয়াত ৮. যিকির আজকার

পোস্টের শেষে তিনি বলেন, কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই। জাযাকাল্লাহ খায়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১০

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১১

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১২

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৩

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৪

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

১৫

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

১৬

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৭

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১৮

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১৯

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

২০
X