স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কান রান পাহাড়ের জবাবে ১৭৮ রানেই শেষ বাংলাদেশ 

লিটনের মতো একে একে ফিরে গেছেন সব ব্যাটার। ছবি : সংগৃহীত
লিটনের মতো একে একে ফিরে গেছেন সব ব্যাটার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বরেকর্ড করে রান পাহাড়ে চড়ে বসে সফরকারী লঙ্কানরা। টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১১ ব্যাটারের মধ্যে ৬ জনের অর্ধশতকে ৫৩১ রানের বিশাল সংগ্রহ করে ‍ধনঞ্জয় ডি সিলভার দল। একই পিচে খেলে প্রথম ইনিংসে দুইশ রানও করতে পারেনি বাংলাদেশ। টাইগার ব্যাটারদের ব্যাটিং দেখে মনে হয়েছে যেন একদিনের ব্যবধানে ‘ব্যাটিং স্বর্গ’ থেকে পিচ বোলারবান্ধব হয়ে গেছে।

সোমবার (০১ এপ্রিল) প্রথম দুই সেশনে বাজে ব্যাটিংয়ের পসরা সাজিয়ে মাত্র ১৭৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের অধিকাংশ ব্যাটার আউট হয়েছেন বাজে বলে অত্যন্ত দৃষ্টিকটুভাবে। খোঁচা মেরে মাঠ ছেড়েছেন লিটন দাস ও শাহাদাত হোসেন দিপু। আম্পায়ার্স কলে কপাল পুড়ে সাকিব আল হাসান ও মুমিনুল হকের।

এদিকে টেস্টের তৃতীয় দিনের খেলা নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে ভালোভাবেই শুরু করেন ওপেনার জাকির হাসান। ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা জাকির প্রথম সেশনের শেষ দিকে হাফসেঞ্চুরিও তুলে নেন।

অবশ্য ফিফটি করার পরপরই বিদায় নেন তিনি। অফ স্টাম্প ধেয়ে আসা বিশ্বা ফার্নান্দোর সুইং বলটি ঢুকে স্টাম্প উপড়ে ফেলে জাকিরের। জাকিরের বিদায়ের পর ক্রিজে আসা টাইগার দলপতি নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। মাত্র ১ রান করে প্রবাথ জয়সুরিয়ার বলে উইকেট বিলিয়ে আসেন তিনি। ২ মিনিট পর বিদায় নেন তাইজুল ইসলামও।

এরপর ক্রিজে এসে ১৫ রানে ব্যাট করা অবস্থায় আসিথা ফার্নান্দোর ওভারে আম্পায়ার সাকিব আল হাসানকে লেগ বিফোরের আবেদনে আউট দেন, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাংলাদেশ অলরাউন্ডার। রিভিউয়ে দেখা যায়, বল অল্পের জন্য লেগ স্টাম্প ছুঁয়েছে।

তিনি মাঠ ছাড়ার পর লিটন কুমার দাস ৩ বল মোকাবিলা করেই স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। ক্রিজে এসে প্রথম বলটি ডট খেলেন লিটন, দ্বিতীয় বলে হাঁকান চার। পরের বলে স্লিপে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।

খোঁচা মেরে আউট হন শাহাদাত হোসেন দিপুও। ৩৬ বলে ৮ রান করেন তিনি। মেহেদী হাসান মিরাজ করেন ৭ রান। এরপর মুমিনুল হক একাই আশার বাতি হয়ে টিকে ছিলেন। আসিথার বলে আম্পায়ার এলবিডব্লিউ ডাকার পর রিভিউ নেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট। কিন্তু লাভ হয়নি। ৮৪ বলে ৩৩ রানে থামে তার ইনিংস।

ফলোঅনের সুযোগ থাকলেও ৩৫৩ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আবেদন যেভাবে

জৈন্তাপুরে অবৈধ পাথরবোঝাই ট্রাক আটক, বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক অবরোধ

‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়নে কাজ করছে সরকার: টুকু

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বিশ্বকাপ থেকে ইরানের বিদায় : ফিফার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা

১০

প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান আহমাদ ভাহিদি

১১

বাবরের আমন্ত্রণে হাওরে ২ প্রতিমন্ত্রী

১২

ছিনতাইয়ের নাটক সাজিয়ে অর্থ আত্মসাৎ, সেলস অফিসার গ্রেপ্তার

১৩

সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

১৪

পেনাল্টির আগে রোনালদোর মুখে ‘বিসমিল্লাহ’ দাবিতে ভাইরাল ভিডিও

১৫

দেয়ালে পিঠ ঠেকে গেলে আশার প্রদীপ জ্বালায় যে ৪ আমল

১৬

ফেনীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৭

ভ্যান চুরি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

১৮

বিয়ের গুঞ্জনের মধ্যেই ২৬ মিলিয়ন ডলার অনুদান টেইলর-ট্র্যাভিসের

১৯

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X