স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

২ বছরে লিটনের ব্যাটে ১৭০ রান  

লিটন দাস । ছবি : সংগৃহীত
লিটন দাস । ছবি : সংগৃহীত

একসময়ে বাংলাদেশের তিন ফরম্যাটেই ভরসার অন্যতম বড় নাম ছিলেন লিটন দাস। টাইগারদের এই উইকেটকিপার ব্যাটার অবশ্য গত বছর থেকেই নিজেকে হারিয়ে খুজছেন। তবে চলতি বছরে বাজে ফর্মের সব সীমা অতিক্রম করে গেছেন ডানহাতি এই ওপেনার। ২০২৪ সালে খেলা প্রতিটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। লঙ্কানদের বিপক্ষে হওয়া প্রথম টেস্টে বাজে শট খেলে আউট হয়েছেন যার ধারা বজায় থেকেছে দ্বিতীয় টেস্টেও।

এমনকি ক্রিকেটের সংবাদ বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুসারে গত দুই বছরে ৪ টেস্টে ৭ ইনিংস খেলে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র ১৭০ রান।

সোমবার (০১ এপ্রিল) চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টে বিপদে পড়া বাংলাদেশের বিপদ আরও বাড়িয়ে দিয়ে গেছেন লিটন। সাকিবের বিদায়ের পর ক্রিজে এসে মাত্র তিন বল টিকেছেন তিনি।

৩ বল ব্যাপ্তির ইনিংসে রান করেছেন ৪। সাকিবের পর একই ওভারে লিটনকেও ফেরালেন আসিথা ফার্নান্দো। প্রথম বল ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরের বলে দারুণ ড্রাইভে চার। পরের বলে আবারও স্বভাবসুলভ খোঁচা দিতে গিয়ে বিপদ ডেকে আনলেন নিজেই। উইকেটের পেছনে সহজ ক্যাচ নিয়েছেন কুশাল মেন্ডিস।

এদিকে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম বলে বাজেভাবে আউটের পর সমালোচনার মধ্যে পড়েন লিটন। সেই সমালোচনার রেশ না কাটতেই আবারও ব্যাট হাতে ব্যর্থ দেশের এই তারকা ব্যাটার।

লিটন আউট হওয়ার আগে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। বল হাতে লঙ্কানদের ৩ উইকেট নিলেও ব্যাট হাতে এক বছর পর দলে ফেরা সাকিবের ব্যাট থেকে ১৫ রানের বেশি আসেনি।

ক্রিজে এসে অবশ্য বেশ সাবলীলভাবেই ব্যাট করতে থাকেন তিনি। তবে লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাকিব। রিভিউ নিলেও অ্যাম্পায়ার্স কলের ফাঁদে পড়ে দ্রুত বিদায় নিতে হয় টাইগার এই অলরাউন্ডারকে।

লিটন-সাকিবের পর শাহাদাত হোসেন দিপুও বিদায় নিলে বলতে গেলে ফলোঅনে পড়ার অপেক্ষায় আছে বাংলাদেশ।

প্রতিবেদর লেখা পর্যন্ত ৬১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১০

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১১

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১২

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৩

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৪

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৫

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৬

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৭

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৯

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

২০
X