বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও সিরিজ হাতছাড়া জ্যোতিদের

ম্যাচ শেষে দুই দল। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষে দুই দল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার মতো দলের সামনে বাংলাদেশের নারীরা যে কতটা পিছিয়ে আছে তা বোঝা গিয়েছিল ওয়ানডে সিরিজে। তিন ওয়ানডেতে বাজে পরাজয়ে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের নারীদের লক্ষ্য ছিল টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর। তবে টি-টোয়েন্টি সিরিজেও ওয়ানডে সিরিজের ভাগ্য বরণ করতে হলো ফারজানা-জ্যোতিদের। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও পরাজয়ে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের।

তবে দলীয় ভরাডুবির পরেও শেষ দিকে আলোর ঝলকানি হিসেবে আবির্ভূত হন বাংলাদেশের তরুণ পেসার ফারিহা তৃষ্ণা। সিরিজ বাঁচানো দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা ইসলাম তৃষ্ণা। তবে তার দুর্দান্ত বোলিংয়ের পরও ১৬১ রানের বড় পুঁজি গড়ে অ্যালিসা হিলির দল। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১০৩ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এর ফলে ৫৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে গ্রেস হ্যারিস আর জর্জিয়া ওয়্যারহ্যামের দুর্দান্ত ব্যাটে ভর করে ১৬১ রানের পুঁজি গড়ে সফরকারীরা। মিরপুরে নারীদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ এখন এটিই।

রেকর্ড এই লক্ষ্য তাড়ায় অবশ্য দিলারা আক্তার ভালো শুরু এনে দিয়েছিলেন বাঘিনীদের। মুরশিদাকে নিয়ে ভালো শুরু করা দিলারার অবশ্য ওপেনিং জুটি ভাঙে মুরশিদা ফিরলে।

এরপর এসে সুবিধা করতে পারেনি সোবহানা মুস্তারি। স্টাম্পিং হয়ে ফেরেন তিনি। এরপর অধিনায়ক জ্যোতিও হন ব্যর্থ। আগের ম্যাচেই ফিফটি করা এই উইকেটকিপার এবার ফিরেন স্বল্প রান করেই।

ওয়্যারহামের বলে বোল্ড হয়ে ফেরেন ২৫ বলে ২৭ রান করে। দলীয় পঞ্চাশের আগে চার উইকেট হারিয়ে বাংলাদেশ তখন ধুঁকছে। স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন কিছুক্ষণ চেষ্টা চালিয়েছিলেন। তবে তাদের ২৮ বলে ৩০ রানের জুটি হারের ব্যবধান কমিয়েছে কেবল। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন অ্যাশলে গার্ডনার ও সোফি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং অর্ডারে কিছুটা বদল আনেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। সাধারণত নিজে ওপেনার হলেও আজ শুরুতে আসেননি তিনি। ফিবি লিচফিল্ডের সঙ্গে পাঠিয়েছিলেন গ্রেস হ্যারিসকে। আর সেটা কাজেও লেগেছে দারুণভাবে। লিচফিল্ড ব্যর্থ হলেও হ্যারিস ঠিকই রান পেয়েছেন। ৪৭ রান করে অজি ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। তাকে দারুণ সঙ্গ দেন ৫৭ রান করা জর্জিয়া ওয়্যারহ্যম।

এ দুজনের পর তাহিলা ম্যাকগ্রা ১৯ বলে ১৯ ও এলিস পেরি ২২ বলে করেন ২৯। শেষ ওভারে অস্ট্রেলিয়া ইনিংসের শেষ তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের কীর্তি গড়েন ফারিহা তৃষ্ণা। একে একে ফেরান এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১০

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১২

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

১৩

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১৪

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৫

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১৬

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৭

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৮

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৯

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

২০
X