স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পান্তের জন্য ৪৬ কিমি হেঁটে উর্বশীর পূজা!

ঋষভ পান্ত ও উর্বশী রাউতেলা। ছবি : সংগৃহীত
ঋষভ পান্ত ও উর্বশী রাউতেলা। ছবি : সংগৃহীত

দুই বছর আগে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন ভারত জাতীয় দলের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্ত। ২০২২ সালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়া এই ক্রিকেটার প্রায় ১৫ মাস পর আইপিএল দিয়ে মাঠে ফিরেছেন। এবার জানা গেল সুস্থভাবে তার ক্রিকেটে ফেরার জন্য ৪৬ কিমি খালি পায়ে হেঁটে পূজা দিয়েছেন তার কথিত প্রেমিকা বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস স্পোর্টসবুইডটকম নামক একটি সাইটের বরাত দিয়ে জানিয়েছে ঋষভ পান্তের সুস্থভাবে ক্রিকেটে ফেরার ব্রত করেছিলেন উর্বশী। ঋষভ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারায় তীব্র গরমের মধ্যে খালি পায়ে ৪৬ কিলোমিটার পথ হেঁটে ভারতের সিরসায় ‘তারা বাবা কুটিয়া’ দর্শনে গিয়েছিলেন উর্বশী।

হরিয়ানার সিরসায় অবস্থিত এই মন্দির বেশ বিখ্যাত। হিন্দুধর্মালম্বী বহু তীর্থযাত্রী সেখানে দর্শনে যান। এই তীর্থস্থানের মূল আকর্ষণ বিশাল এক শিবমূর্তি। সেই মূর্তিই ‘তারা বাবা’ নামে পরিচিত।

শিব মন্দির দর্শন যে উর্বশী ঋষভের জন্যই করেছেন তা নিশ্চিত নয়। উর্বশীর রাউতেলার এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ঋষভের জন্য প্রার্থনা করতেই ‘তারা বাবা কুটিয়া’-তে পূজা দিতে গিয়েছিলেন উর্বশী!

এদিকে অনেক দিন ধরেই বলিউড পাড়ায় গুঞ্জন, ঋষভের সঙ্গে প্রেম করছেন উর্বশী। যদিও বিষয়টি বারবারই অস্বীকার করেছেন দুজনই।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে আলো ছড়ালেও অধিনায়ক হিসেবে বারবার ব্যর্থ হচ্ছেন পান্ত। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দিল্লি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১০

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১১

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১২

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৩

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১৪

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১৫

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১৬

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৭

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৮

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৯

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

২০
X