স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে ঢাকায় আইসিসির দল

মিরপুরের এই মাঠেই হবে বিশ্বকাপের ফাইনাল। ছবি : সংগৃহীত
মিরপুরের এই মাঠেই হবে বিশ্বকাপের ফাইনাল। ছবি : সংগৃহীত

এই বছরটি ব্যস্ততার মধ্য দিয়েই যাবে দেশের নারী ক্রিকেটাঙ্গনে। অস্ট্রেলিয়া ও ভারত সিরিজের পরপরই দেশের মাটিতে সেপ্টেম্বর-অক্টোবরে দশ দল নিয়ে বাংলাদেশে বসবে নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

নারী বিশ্বকাপের এই মহাযজ্ঞকে সামনে রেখে এরইমধ্যে বেশ তোড়-জোড়েই প্রস্তুতি শুরু হয়েছে। নারীদের এই আসরকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট সুযোগ-সুবিধা যাচাই করতে সফরে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ৫ সদস্যের প্রতিনিধি দল।

আগামীকাল সোমবার (২২ এপ্রিল) তারা মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সুযোগ সুবিধা পরিদর্শন করবেন। স্টেডিয়ামের বিভিন্ন স্থান, একাডেমি, ইনডোর সুবিধাধি ও হোটেল পর্যবেক্ষণ করবে তারা।

বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগ। নারী বিভাগ থেকে জানানো হয়, ‘বিশ্বকাপের ভেন্যু দেখতে পাঁচ সদস্যের দল ঢাকায় আসছেন। আগামীকাল তারা প্রথমে মিরপুর স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে দেখবেন, এরপর সিলেট যাবেন।’

তবে বিসিবির নারী বিভাগ জানায় তারা তাদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।

তবে শুধু স্টেডিয়াম নয় পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধাও পর্যবেক্ষণ করার কথা রয়েছে প্রতিনিধি দলের। নারী বিশ্বকাপের ফাইনাল হবে মিরপুরে। আর সবগুলো ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার সিলেটে যাবে প্রতিনিধি দল। চায়ের দেশেও স্টেডিয়াম, হোটেলের সুযোগ-সুবিধা দেখবে তারা।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আয়োজিত খেলার সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি। স্বাগতিকসহ ১০টি দলকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গত বোর্ড মিটিংয়ে বিশ্বকাপ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। স্বাগতিক দেশ হিসেবে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১১

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১২

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৩

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৪

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৫

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৬

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৭

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৮

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৯

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

২০
X