শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সেই বিতর্কিত আউটের আম্পায়ার তানভীর থাকছেন না ভারত সিরিজে

বিতর্কিত সেই আউট। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই আউট। ছবি : সংগৃহীত

আম্পায়ারদের সিদ্ধান্ত সবসময় যে ক্রিকেটারদের পছন্দ হবে এরকম কিন্তু নয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় আম্পায়ারদের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তাদের সাথে তর্কে জড়ান ক্রিকেটাররা। তবে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ ও ভারত নারী দলের মধ্যকার ওয়ানডে সিরিজে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর যা করেছিলেন তা আসলে সব সীমাই অতক্রম করে গিয়েছিল।

জুলাইয়ের সেই ওয়ানডে সিরিজে ভারতের নারী ক্রিকেটাররা বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে বিস্তর অভিযোগ তুলেন। এমনকি আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে যেয়ে স্ট্যাম্পে ব্যাট দিয়ে আঘাত করেন ভারত অধিনায়ক হারমনপ্রীত কৌর। এরপর আম্পায়ারিং নিয়ে অযাযিত মন্তব্য করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার ।

এমনকি এরপর বাংলাদেশে সিরিজ খেলতে আসার আগে আম্পায়ারিং নিয়ে নিশ্চিত হয়ে আসার ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন তিনি। গত জুলাইয়ের সেই ঘটনার পর এবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। নতুস খবর হলো হারমনপ্রীতকে আউট দেওয়া সেই বাংলাদেশী আম্পায়ার তানভীর আহমেদকে এবার এই সিরিজের দায়িত্বে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটির বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, ‘আসলে সমালোচনা এড়াতে তানভীরকে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে না। তার কোনো সিদ্ধান্ত যদি সঠিকও হয় তাহলে সেটি নিয়ে অযাচিত সমালোচনা করা হয়।’

এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার তৃতীয় ওয়ানডের ৩৪তম ওভারে বিতর্কিত ঘটনাটি ঘটে। নাহিদা আক্তারের ঘূর্ণিতে সুইপ করতে চেয়েছিলেন হারমনপ্রীত। টাইমিং মিস করেন তিনি, বল গ্লাভস-প্যাডে লেগে চলে যায় স্লিপে। ক্যাচ ধরেন ফাহিমা খাতুন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার তানভীর।

আউটের সিদ্ধান্তে ক্ষেপে যান হারমনপ্রীত। ব্যাট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন স্ট্যাম্প। আম্পায়ারের দিকে লক্ষ্য করে উত্তপ্ত প্রতিক্রিয়া দিতে দেখা যায় তাকে। হেলমেট-ব্যাট হাতে নিয়ে ড্রেসিংরুমে যাওয়ার পথেও তাকে বেশ ক্ষিপ্ত দেখাচ্ছিল।

হারমানপ্রীত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে সরাসরি হতাশা প্রকাশ করেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক শেখার আছে। যে ধরনের আম্পায়ারিং হয়েছে, বিস্ময়কর। পরেরবার আমরা যখন বাংলাদেশে আসব, তখন আমাদের এটি নিশ্চিত থেকেই আসতে হবে যে এমন আম্পায়ারিং হতে পারে এবং আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব।’

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজের মতো এবার ভারতের বিপক্ষেও একজন নিরেপক্ষ আম্পায়ার থাকবে। ২৩ এপ্রিল সিলেটে পৌঁছাবে ভারত। ২৮ এপ্রিল থেকে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩০ এপ্রিল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

২ মে ও ৬ মে হবে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে ম্যাচ দুটি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায়। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচের ন্যায় এটি হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১০

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১১

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১২

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

১৩

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

১৪

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

১৫

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

১৬

বিশ্বকাপের পরই এমএলএসে এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারেন মেসি

১৭

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১৮

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১৯

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

২০
X