স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রাতে মাঠে নামবে চেন্নাই, একাদশে থাকবেন তো মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খারাপ করেননি মোস্তাফিজুর রহমান। অফফর্মে থাকার পর চেন্নাই যে তার ওপর আস্থা রেখেছিল তার প্রতিদান নিজের বোলিং দিয়ে দিয়েছেন। যদিও সর্বশেষ দুই ম্যাচে বেশ খরুচে ছিলেন; তবে প্রথম কয়েক ম্যাচের পারফরম্যান্সে নিজেকে রেখেছেন সেরাদের কাতারে। প্রতি ম্যাচেই উইকেট পাওয়া ফিজ এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট।

চেন্নাইকে সেরা চারের মধ্যে রাখার পিছনে মোস্তাফিজের অবদান তাই ফেলার নয়। অবশ্য আইপিএলে মোস্তাফিজ আর মাত্র তিন ম্যাচের অতিথি। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েনি সিরিজ থাকায় আইপিএল শেষ না করেই দেশে ফিরতে হবে তাকে। তবে তার আগে চেন্নাইয়ের ঘরের মাঠেই তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে তার সামনে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামছে চেন্নাই। ম্যাচের ভেন্যু চিপকে আবার এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে ধোনিরা। চেন্নাইয়ের মতো চিপকে সফল পেসার মোস্তাফিজও। স্বাভাবিকভাবে তাই আজকের ম্যাচেও কাটার মাস্টারের ওপর ভরসা রাখার কথা চেন্নাইয়ের।

মোস্তাফিজের এবারের আইপিএল যাত্রায় অবশ্য সাফল্য চেন্নাইয়ের হোমগ্রাউন্ডেই বেশি। অন্যদিকে চেন্নাইয়ের বাইরে আবার ব্যর্থ ফিজ। চিপকে তিন ম্যাচে রান দিয়েছেন মোটে ৮১। সেই একই পেসার বিশাখাপত্তম, ওয়াংখেড়ে এবং লখনৌ স্টেডিয়ামে দিয়েছেন ১৪৫ রান।

শুধু রান খরচ না, উইকেটের দিক থেকেও চিপকের বাইরে ফিজ অচেনা। মোট ১১ উইকেটের মাঝে ৮ উইকেটই মোস্তাফিজ ঘরের মাঠে। বিপরীতে তিন উইকেট বাইরের পিচে।

সর্বশেষ ম্যাচে লখনৌর বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই। ঘুরে দাঁড়ানোর ম্যাচে চিপকে বড় ভরসা হতে পারেন মোস্তাফিজ। ক্রিকইনফোর সম্ভাব্য একাদশের তালিকাতেও আছেন বাংলাদেশি এই পেসার।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X