ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১০:৩৩ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কিউরেটর নিয়োগ দিল বিসিবি

নতুন কিউরেটর টনি হেমিং। ছবি : সংগৃহীত
নতুন কিউরেটর টনি হেমিং। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পিচ কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন অষ্ট্রেলিয়ান টনি হেমিং। নতুন এই কিউরেটর দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন।

এক বিবৃতিতে হেমিংয়ের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে বিসিবি। কিউরেটর হিসেবে তার অভিজ্ঞতার পাল্লা বেশ ভারি। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কিউরেটর ছিলেন তিনি। দুবাই ক্রিকেট অ্যাকাডেমিতেও প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) কিউরেটরের কাজ করেছেন। এ ছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্ট ছিলেন হেমিং। ওমান ক্রিকেট অ্যাকাডেমির আইসিসি পিচ কনসালটেন্টও ছিলেন তিনি। পার্থের অপটাস স্টেডিয়াম ও রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম-এই দুই স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার ছিলেন তিনি। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির উপস্থাপক ও শিক্ষাবিদ ছিলেন ‘হেমো’ ডাকনামের হেমিং।

এর আগে ২০২২ সালে পাকিস্তানে গিয়েছিলেন হেমিং। লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের আগে তার সঙ্গে যোগাযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবির সভাপতি ছিলেন রমিজ রাজা। পাকিস্তানের পিচের গুণগত মান বাড়ানোর ব্যাপারে স্থানীয় কিউরেটরদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। বাংলাদেশেও তাকে একই কাজ করতে হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X