স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের বাকি দুই দল

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

আর মাত্র চার মাস পরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে আইসিসি পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করছে। তবে তখনও সবগুলো দল নিশ্চিত হয়নি। বাছাইপর্ব খেলে বাকি দুটি দলের জায়গা নিশ্চিত করতে হতো। সেই জায়গা দুটি নিজেদের দখলে নিয়েছে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা নারী দল। এখন ফাইনাল ম্যাচের ফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে দেশদুটির কোন গ্রুপে স্থান হবে।

মঙ্গলবার (৭ মে) বাছাইপর্বের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জায়গা নিশ্চিত করা দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ম্যাচটিতে জয়ী দল ‘এ’ গ্রুপে, আর পরাজিত দল খেলবে ‘বি’ গ্রুপে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আট দলের সাথে যুক্ত হতে দুটি আসনের জন্য লড়াইয়ে নেমেছিল ১০টি দল। গ্রুপপর্ব পেরিয়ে তাদের মধ্য থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। সেখানে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্কটল্যান্ড। আর শ্রীলঙ্কা স্বাগতিক আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে স্কটল্যান্ড বাকি জায়গাটি দখল করে।

এর আগে রোববার (৫ মে) দুপুরে বাংলাদেশের একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিসের উপস্থিতিতে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। সে সময়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশ মিরপুরে মাঠে নামবে। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বা স্কটল্যান্ডের মধ্যে কে হবে তা আজকের ম্যাচ দিয়ে নির্ধারিত হবে।

এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে । সব মিলিয়ে ২৩টি ম্যাচ হবে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ ‘এ’ তে থাকা দলগুলো: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল। গ্রুপ ‘বি’ তে থাকা দলগুলো: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

১০

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

১১

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

১২

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

১৩

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১৪

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১৫

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১৬

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৭

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৮

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৯

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

২০
X