ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাম্বুলার বিদেশি আইকন মোস্তাফিজ 

ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলোয়াড় মোস্তাফিজ। ছবি : সংগৃহীত
ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলোয়াড় মোস্তাফিজ। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে ঘোষণা করেছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল ডাম্বুলা থান্ডার্স।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায় শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দলটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অফিসিয়াল পেজে বাংলাদেশ ও চেন্নাইয়ের জার্সি পরিহিত ছবি পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'ফিজ এলার্ট! গর্বের সঙ্গে ডাম্বুলা থান্ডার্স মোস্তাফিজুর রহমানকে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বিদ্যুতের গতি আর অপ্রতিরোধ্য আবেগ নিয়ে গর্জন করতে প্রস্তুত হোন, থান্ডারস ভক্তরা!’

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন মোস্তাফিজ। ৯ ম্যাচে শিকার করেন ১৪ উইকেট। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকে। তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য তাকে ডেকে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে শেষ করতে পারেননি আইপিএলের চলতি আসর।

জিম্বাবুয়ের বিপক্ষেও ফর্ম ধরে রাখেন তিনি। সিরিজের চতুর্থ ম্যাচের একাদশে ছিলেন বা হাতি এ পেসার। ৩ উইকেটে নিয়ে হন ম্যাচসেরা। এবার এলপিএল মাতানোর সুযোগ কাটার মাস্টারের সামনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১০

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১১

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১২

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

১৩

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

১৪

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

১৫

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

১৬

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

১৭

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

১৮

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

২০
X