স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের পর এবার তাসকিন-পাথিরানা জুটি

এবার দেখা যাবে তাসকিন-পাথিরানা জুটি। ছবি : সংগৃহীত
এবার দেখা যাবে তাসকিন-পাথিরানা জুটি। ছবি : সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানা। ডেথ ওভারে তাদের বোলিং জুটি মন জিতে নিয়েছিল দর্শক থেকে শুরু করে সবার। আইপিএলের মাঝপথে দুজনই চলে আসায় চেন্নাই তাদের অভাবও ভোগ করেছে ভালোভাবে। দলের বোলিংয়ের দুই স্তম্ভ না থাকায় চেন্নাইও জেতে পারেনি প্লে-অফে।

এবার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএলে) আবারও মোস্তাফিজ-পাথিরানা বোলিং জুটি দেখার সম্ভাবনা জেগেছিল। তবে মোস্তাফিজের দল ডাম্বুলা থান্ডার্স পাথিরানাকে কিনতে ব্যর্থ হওয়ায় সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য অবশ্য সুসংবাদ আছে এর পরেও। ফিজের সাথে না হলেও আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের সাথে জুটি বাঁধবেন এবার বেবি মালিঙ্গাখ্যাত পাথিরানা।

মঙ্গলবার (২১ মে) লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে তাসকিন আহমেদকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে ডানহাতি এই টাইগার পেসারকে দলে ভেড়ায় কলম্বো। এর আগে ২০২১ সালেও বাংলাদেশি এই পেসারকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

তাসকিনের পর ফ্রাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে মাথিশা পাথিরানাকেও। ভিত্তিমূল্য ৫০ হাজারে নিলামে ওঠা এই ক্রিকেটারকে ১ লাখ ২০ হাজার ভিত্তিমূল্যে কিনে নেয় তাসকিনের দল কলম্বো স্ট্রাইকার্স। তাই মোস্তাফিজের পর শীঘ্রই আরেক টাইগার পেসারের সাথে জুটি বাঁধতে দেখা যাবে পাথিরানাকে।

এদিকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলার জন্য তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিতে আগ্রহী না হওয়ায় কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই চুক্তি করেননি তাসকিন।

জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত ৬১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৬৪। আর ১৫৬টি-টোয়েন্টিতে শিকার করেছেন ১৮৩টি। এখন পর্যন্ত ৪টি করে উইকেট শিকার করেছেন ৭ বার। আর ক্যারিয়ার সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট।

তাসকিন ছাড়াও নিবন্ধিত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিলামে উঠেছে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের নাম। তবে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

ফলে অবিক্রিত রয়েছে গেছেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন আসর। ১ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১০

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১১

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

১২

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

১৩

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

১৪

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

১৫

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

১৬

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

১৭

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১৮

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১৯

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

২০
X