স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ২১ মে ২০২৪, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন দল পেলেও অবিক্রিত বাকিরা

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে দল পেয়েছেন তাসকিন আহমেদ। কিন্তু অবিক্রিত রয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয় নতুন আসরের নিলাম। নিলামে নাম লেখাল ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার। নিলামের আগেই বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় ডাম্বুলা থান্ডার্স।

এবার নিলাম থেকে তাসকিন আহমেদকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স। ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে ডানহাতি এই টাইগার পেসারকে দলে ভেড়ায় কলম্বো। এর আগে ২০২১ সালেও বাংলাদেশি এই পেসারকে দল নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলার জন্য তার সঙ্গে যোগাযোগ করেছিল কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র দিতে আগ্রহী না হওয়ায় কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই চুক্তি করেননি তাসকিন।

জাতীয় দলের জার্সিতে এ পর্যন্ত ৬১টি-টোয়েন্টি খেলেছেন তিনি। উইকেট শিকার করেছেন ৬৪। আর ১৫৬টি-টোয়েন্টিতে শিকার করেছেন ১৮৩টি। এখন পর্যন্ত ৪টি করে উইকেট শিকার করেছেন ৭ বার। আর ক্যারিয়ার সেরা বোলিং ৩১ রানে ৫ উইকেট।

তাসকিন ছাড়াও নিবন্ধিত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিলামে উঠেছে মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের নাম। তবে তাদের প্রতি আগ্রহ দেখায়নি কেউ।

ফলে অবিক্রিত রয়েছে গেছেন তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন আসর। ১ জুলাই থেকে শুরু হবে মাঠের লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X