স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হবে তো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ!

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র-কানাডা মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র-কানাডা মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ছবি : সংগৃহীত

যদি প্রশ্ন করা হয়, ক্রিকেটের সবচেয়ে পুরনো দ্বৈরথ কোনটি? অনেকেই উত্তর দেবেন ১৮৭৭ সালের শুরু হওয়া অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ। যা ১৮৮২ সাল থেকে অ্যাশেজ নামে পরিচিত।

কিন্তু উত্তরটি ভুল। কারণ এরও ৩৩ বছর আগে শুরু হয়েছিল আরেক দ্বৈরথ। ১৯৪৪ সালে মুখোমুখি হয়েছিল উত্তর আমেরিকার দুই প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ১৮০ বছরের পুরনো সেই লড়াই দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।

রেকর্ডসংখ্যক ২০ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। সঙ্গে সহআয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়বে কানাডা।

এখন প্রশ্ন হচ্ছে দুদলের ‘নর্থ আমেরিকান ডার্বি’টি মাঠে গড়াবে তো? কারণ আবহাওয়ার পূর্বাভাস। ডালাসের রোববার (২ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হওয়ার কথা দুই দলের। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

কয়েকদিন আগে আইসিসির র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে থাকা বাংলাদেশকে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে নিজেদের শক্তি জানান দেয় যুক্তরাষ্ট্র।

তবে বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়াতে পারেনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ। এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাগড়া হতে পারে সেই বৈরী আবহাওয়া। ডালাসে গত কয়েক দিন ধরে দাপট দেখাচ্ছে ঝড়-বৃষ্টি।

ডালাস সহ আশেপাশের ৯টি শহরে রয়েছে বন্যার পূর্বাভাস। এছাড়া বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের।

এই অবস্থা অব্যাহত থাকলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের টুরিস্ট ভিসা

কানাডায় নিহত শিক্ষার্থীর মরদেহ পৌঁছল চট্টগ্রামে

গৃহবধূকে ‘হত্যার পর’ লাশ হাসপাতালে রেখে উধাও স্বামী

ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ড্যাফোডিল গ্রুপ ও ডিআইইউর চীন সফর, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতায় নতুন দিগন্ত 

এবার ফাইনাল খেলবে ব্রাজিল, হারের পর স্কটিশ কোচের ভবিষ্যদ্বাণী

আশুরার দিনেই কি কেয়ামত হবে?

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে বাংলাদেশিদের মালিকানায় চালু হয়েছে এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি 

১০

পাকিস্তানে গুমের বিরুদ্ধে আন্দোলনের মুখ মাহরাংয়ের যাবজ্জীবন কারাদণ্ড

১১

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

১২

১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট

১৩

প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর

১৪

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

১৫

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

১৬

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

১৭

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

১৮

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

১৯

আশুরা : করণীয় ও বর্জনীয়

২০
X