স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১২:৪১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালো জায়গায় বল ফেলেই সাফল্য ম্যাচসেরা রিশাদের

ম্যাচ সেরার পুরস্কার হাতে রিশাদ। ছবি: সংগৃহীত
ম্যাচ সেরার পুরস্কার হাতে রিশাদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের প্রথম ম্যাচেই সাফল্যর মূল নায়ক নিশ্চিত ভাবে বোলাররা। লঙ্কানদের মতো প্রতিপক্ষকে ১২৪ রানে বেধে ফেলার কারণেই আজ ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের মুখে হাসি। আর এই হাসি এনে দেওয়ার সবেচেয়ে বড় কারিগর নিঃসন্দেহে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। স্বাভাবিকভাবেই রিশাদের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার।

শনিবার (৮ জুন) ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের সবচেয়ে বড় নায়ক নিঃসন্দেহে রিশাদ হোসেন। তার ৪ ওভারের দুর্দান্ত স্পেলই ঠিক করে দেয় ম্যাচের গতিপথ। রিশাদের আগমনে একজন ভালো মানের লেগ স্পিনারের জন্য পুরো বাংলাদেশের যে অপেক্ষা সেটি হয়তো পূরণ হবে এবার।

আজকের ম্যাচে ২২ রান খরচায় ৩ উইকেট নিয়ে যেন বিশ্ব ক্রিকেটে নিজের আগমনের বার্তাই দিলেন এই লেগ স্পিনার। ম্যাচশেষে রমিজ রাজার কাছ থেকে ম্যাচসেরার পুরস্কার নেওয়ার সময় তাই হয়তো রিশাদের ঠোঁটের কোণে দেখা গেল তৃপ্তির হাসি। সে হাসি দলেল জয়ের পাশাপাশি বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে সেরা খেলোয়াড় হওয়াতেও।

লঙ্কান ইনিংসের ১৫তম ওভারে এসে আসালাঙ্কা-ধনাঞ্জয়ার প্রতিরোধ ভেস্তে দেন রিশাদ। প্রথম ২ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও পরের ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। লঙ্কানদের বড় সংগ্রহের স্বপ্ন শেষ করার পাশাপাশি ম্যাচের মোমেন্টামওটা বাংলাদেশের দিকে নেন তিনি।

ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলেই রিশাদকে স্লগ সুইপে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সাকিবের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। পরের বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান রিশাদ। সেটি না হলেও বাংলাদেশের দর্শকদের মনে থাকবে তা অনেকদিন।

ম্যাচসেরার প্রতিক্রিয়ায় তিনি ওই স্পেল সম্পর্কে বলেন, ‘পিচ বোলিং করার জন্য খুব ভালো ছিল। আমি দলে অবদান রাখতে চেয়েছিলাম।’

১৫তম ওভারে হ্যাটট্রিক সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ। সেটি না হলেও তার ওই জোড়া আঘাতই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রিশাদ বলেন, ‘ওই সময় (হ্যাটট্রিক সম্ভাবনার বলে)আমি চেষ্টা করেছিলাম ভালো জায়গায় বল করতে। সবকিছু স্বাভাবিকই ছিল।’

রিশাদ ব্যাট হাতে আজ ব্যর্থ হলেও দলের জয়ের সিংহভাগ কৃতিত্ব কিন্তু তার ওই স্পেলেরই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১০

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১১

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১২

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৩

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৪

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৫

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৬

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৭

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৮

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৯

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

২০
X