স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ১২:১৬ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও সহজে ম্যাচ জেতা উচিত ছিল : শান্ত

ম্যাচ শেষে হাথুরুসিংহে ও শান্ত। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষে হাথুরুসিংহে ও শান্ত। ছবি : সংগৃহীত

আজকের ম্যাচে বাংলাদেশ জয় পাবে এর পক্ষে বাজি ধরার লোক খুব বেশি পাওয়া যেত না। কারণ সাম্প্রতিক সময়ে যে মাঠের পারফরম্যান্সে ভুলে যাওয়ার মতো সময় পার করছিল সাকিব-শান্তরা। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ভারতের কাছে প্রস্তুতি ম্যাচেও শোচনীয় পরাজয়। স্বাভাবিকভাবেই টাইগারদের টি-টোয়েন্টি খেলার যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যাবে।

তবে সেসব কিছু পেছনে ফেলে শনিবার (৮ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অবশ্য লঙ্কানদের দেওয়া সহজ ম্যাচও কঠিন করে জিততে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। যেটি তিনি নিজেও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বীকার করলেন।

লঙ্কানদের দেওয়া ১২৫ রানের টার্গেটে যাচ্ছেতাই শুরু হয় বাংলাদেশের। শূন্য রানে বিদায় নেন সৌম্য সরকার। এরপর দলীয় ৬ রানে ফেরেন তানজিদ হাসান তামিমও। ব্যর্থ ছিলেন দলপতি শান্তও। তবে পরে লিটন দাসের ৩৬, তাওহীদ হৃদয়ের ঝড়ো ৪০ এ মনে হচ্ছিল সহজেই জয় পাবে বাংলাদেশ।

তবে শেষদিকে সহজে জেতা ম্যাচ কঠিন করে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের ১৪ রানে ভর করে ৬ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয় নিয়ে শান্ত এসে পুরো দল বিশেষ করে বোলারদের প্রশংসা করলেন। তিনি বলেন, ‘সবাই যেভাবে খেলেছে তাতে খুশি। রান চেজ করা সহজ ছিল না, তবে আমরা সত্যি বলতে ভালো ব্যাট করিনি। আজকের উইকেট বেশ ভালো ছিল।’

বিশেষ করে মাঠে নেমে ইতিবাচক শরীরী ভাষার ভূয়সী প্রশংসাই করলেন তিনি, ‘সবার শরীরী ভাষাই দারুণ ছিল। আমরা নিজেদের ১২০ শতাংশ দিয়েছি।’

বাংলাদেশের বোলারদের বোলিংয়েও দারুণ সন্তুষ্ট তিনি। প্রশংসা ঝরল বোলারদের জন্য। তিনি বললেন, ‘১০–১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি। ফিল্ডাররাও তাদের দায়িত্ব পালন করেছে। তবে আমার মনে হয় তারা দারুণ বোলিং করেছে।’

তবে বোলারদের এ রকম পারফরম্যান্সের পরও হারতে বসছিল টাইগাররা। জেতা ম্যাচ কঠিন করা নিয়ে আক্ষেপ ঝরলো শান্তর কণ্ঠে তিনি বললেন, ‘এমন উইকেটে আমাদের আরও সহজে জেতা উচিত ছিল।’

রানখরায় ভুগতে থাকা লিটনকে নিয়ে শান্ত বললেন, ‘লিটন আজ তার দক্ষতা দেখিয়েছে। তাওহীদ (হৃদয়) যেভাবে ব্যাটিং করেছে, তা আমাদের সহায়তা করেছে ম্যাচ জিততে। দর্শকদের জন্য খুশি এবং আমি আশা করি তারা আবার মাঠে এসে আমাদের সমর্থন করবেন।’

অবশ্য এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। অবশেষে কাঙ্ক্ষিত সেই জয় এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X