স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

র‍্যাঙ্কিংয়েও সাকিবের ব্যাপক পতন

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের শীর্ষ থেকে বিশ্বকাপ শুরু করেছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বাজে পারফরম্যান্সের প্রভার পড়েছে আইসিসির র‍্যাঙ্কিংয়েও।

১ নম্বর থেকে পাঁচে নেমে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ১২ বছরের মধ্যে এটি তার সর্বনিম্ন র‍্যাঙ্কিং।

সাকিবের পাঁচে নামার দিনে শীর্ষে জায়গা করে নিয়েছে আফগানিস্তানের মোহাম্মদ নবী। ২৩১ রেটিং পয়েন্ট আফগান অলরাউন্ডারের। দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টোয়নিসের রেটিং পয়েন্ট ২২৫। বুধবার (১২ জুন) প্রকাশিত হয় আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিং।

গত সপ্তাহে শীর্ষে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২২৩। তবে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে তার পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। এতে কমে যায় তার রেটিং পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ওভারে ৩০ রান খরচ করলেও পাননি উইকেট। ব্যাটিংয়ে করেন ১৪ রান।

পরে প্রোটিয়াদের বিপক্ষে ১ ওভারে ৬ রান দেন। আর ব্যাটিংয়ে ৪ বলে করেন ১ রান। পরপর দুই ম্যাচে তার এমন পারফরম্যান্সে ১৫ রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। সাকিবের পতনের দিনে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তাওহীদ হৃদয় আর মোস্তাফিজুর রহমান।

বিশ্বকাপের দুই ম্যাচে হৃদয় ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইসিসি র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন ডানহাতি এই মারকুটে ব্যাটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এখন আছেন ২৭ নম্বরে।

মোস্তাফিজ এগিয়েছেন ১০ ধাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ রানে নেন ৩ উইকেট। মোস্তাফিজ এখন টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ১৩ নম্বরে অবস্থান করছেন। অন্যদের মধ্যে তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে এগিয়েছেন। আর ২৪ ধাপ এগিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন ৩০ নম্বরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই : অধ্যাপক ড. মজিবুল হক

কার হাতে উঠবে ২০২৬ বিশ্বকাপ জানাল সুপারকম্পিউটার

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১০

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১২

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

১৩

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

১৪

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

১৫

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

১৬

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

১৭

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

১৮

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

১৯

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

২০
X