বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে বাউন্সারে ‘ভিন্ন’ সাকিব

বাউন্সারে বাউন্ডারি হাঁকান সাকিব। ছবি : বিসিবি
বাউন্সারে বাউন্ডারি হাঁকান সাকিব। ছবি : বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ব্যাট এবং বল, দুই বিভাগেই ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। এ জন্য কম সমালোচিত হননি তিনি। সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার হয়েও পরপর দুই ম্যাচে দৃষ্টিকটু আউটের কারণে।

দুই ম্যাচে আউট হয়েছেন পেসারদের বাউন্সারে। এমনিতে বাংলাদেশের ব্যাটারদের বাউন্সারে সমস্যা বহুদিনের। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের বিপদের সময় এভাবে আউট হওয়াতে সমালোচনার মুখে পড়েন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে পাথিরানার বাউন্সারে আপার কাট খেলার চেষ্টা করেন সাকিব। কিন্তু বল ব্যাটের উপরের দিকে লেগে চলে যায় ডিপ থার্ড ম্যানে। সেখানে দুর্দান্ত এক ক্যাচ নেন থিকসানা। ১৪ বলে আট রান করেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই এক বাউন্সারে আউট হন সাকিব। এবার নর্কিয়ার বলে পুল করতে দিয়ে সোজা আকাশে তুলে দেন বল। শট মিড উইকেটে সহজ ক্যাচ লুখে নেন প্রোটিয়া অধিনায়ক মার্করাম।

ডাচদের বিপক্ষে দলীয় ২৩ রানে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে নামেন সাকিব। এবারও বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য বাউন্সারের পরসা সাজিয়ে ছিলেন ডাচ পেসাররা। কিন্তু এবার বাউন্সারে দুর্দান্ত খেলেন তিনি।

প্রথমে কাভার ড্রাইভে বাউন্সারি হাঁকালেও দ্বিতীয় চার মারেন বাউন্সারে আপ কাটে। পরে আরও বাউন্ডারি হাঁকান পুল শটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাউন্সারে আউট হওয়ার পর অনুশীলনে এ নিয়ে অনুশীলনের কথা জানিয়ে ছিলেন সাকিব।

তা প্রমাণ পাওয়া যাচ্ছে ডাচদের বিপক্ষে ম্যাচে। পেসারদের বাউন্সার স্বাচ্ছন্দে খেলছেন বলেই সাকিবকে কুপোকাত করার সেই পরিকল্পনা থেকে সরে আসে নেদারল্যান্ডসের বোলাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X