স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০৫:১৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী বিশ্বকাপের টিকিট কি পাবে পাকিস্তান-নিউজিল্যান্ড?

২০২৬ বিশ্বকাপে সরাসরি কি খেলতে পারবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে সরাসরি কি খেলতে পারবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ছবি : সংগৃহীত

ফ্লোরিডার তুমুল বৃষ্টি যখন পাকিস্তানের জন্য দুঃসংবাদ; তখন আশীর্বাদ হয়ে গেল যুক্তরাষ্ট্রের। এবারের বিশ্বকাপের সুপার এইটে তো জায়গা হলোই, পরের বিশ্বকাপের টিকিটও পেয়ে গেল মোনাঙ্ক প্যাটেলের দল। শুধু যুক্তরাষ্ট্র বললে ভুল হবে। বিশ্বকাপের সুপার এইটে ওঠা সব দলই পাবে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে খেলার নিশ্চয়তা। এখন প্রশ্ন হতে পারে, সুপার এইটের আগে যারা বাদ পড়ল তাদের কী হবে! বিশেষ করে পাকিস্তান, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা তো ইতোমধ্যে এ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আপনি হয়তো ভাবছেন, তাদেরও কি বাছাইপর্ব খেলতে হবে? এমন প্রশ্নের উত্তর অবশ্যই ‘না’।

২০২৬ বিশ্বকাপে খেলবে মোট ২০ দল। তবে আট দল নিশ্চিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে। এর বাইরে স্বাগতিক হিসেবে সুযোগ পাবে আরও দুই দল। আর ৩০ জুন পর্যন্ত দলগুলোর র‌্যাঙ্কিং বিবেচনায় সামনে থাকা আরও দুটি দলকে সুযোগ দেবে আইসিসি। এতে করে সুপার এইটে না উঠলেও শ্রীলঙ্কার বিশ্বকাপে সুযোগ পেতে অসুবিধা রইল না। স্বাগতিক হিসেবে তাদের জায়গাটা ফাঁকা। আর ভারত যেহেতু ইতোমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। এতে র‌্যাঙ্কিংয়ে সামনে থাকাদের মধ্যে তিন দলের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড ৬ ও পাকিস্তান ৭। তার ওপরে থাকা ইংল্যান্ড ছাড়া সবারই ইতোমধ্যে বিশ্বকাপের সুপার এইটে উঠে গেছে। ইংল্যান্ডও অবশ্য সুপার এইটের দৌড়ে এগিয়ে আছে। শুধু সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের ম্যাচের ফলের জন্যই যত অপেক্ষা। আর বাংলাদেশও মোটামুটি নিশ্চিত। নেপালকে হারালে তারাও চলে যাবে সুপার এইটে।

অর্থাৎ এতে করে পাকিস্তান-নিউজিল্যান্ড ছাড়াও আগামী বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারে আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ডের মতো যে কোনো এক দল। তবে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিকে পাকিস্তান-নিউজিল্যান্ডকে বাছাইপর্ব যে খেলতে হচ্ছে না, এটা এখন নিশ্চিত। পরের বিশ্বকাপের দুই স্লট পাচ্ছে তারাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১০

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১১

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

১৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৮৬

১৪

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

১৫

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

১৬

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

১৭

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

১৮

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

১৯

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

২০
X