স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

আমেরিকার ইতিহাসে পাকিস্তানের কান্না

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারালে না খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল শ্রীলঙ্কা। এবার একই ভাগ্যবরণ করতে হলো এশিয়ার আরেক দেশ পাকিস্তানকে।

বৃষ্টিতে ভেসে গেছে আমেরিকা-আয়ারল্যান্ডের ম্যাচ। এতে কপাল পুড়েছে বাবর-রিজওয়ানদের। ফলে সেরা আটে খেলার আর সুযোগ থাকলো না গত আসরের ফাইনালিস্টদের। গ্রুপ-এ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে আমেরিকা।

এতে ইতিহাস রচিত হল বিশ্বকাপের সহ আয়োজক এ দেশের। একই সঙ্গে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল মার্কিনিরা।

বিশ্বকাপের শুরুতেই আমেরিকার কাছে হারের পর ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। ফলে পরিস্থিতি কঠিন হয়ে যায় গত আসরের রানার্সআপদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে খেলতে হলে আয়ারল্যান্ডকে হারাতে হতো পাকিস্তানের। একই সঙ্গে আইরিশদের বিপক্ষে আমেরিকাকে হারতে হতো বড় ব্যবধানে।

সেক্ষেত্রে পাকিস্তান আমেরিকা পয়েন্ট হতো সমান চার। এতে নেট রান রেটে আয়োজকদের টপকে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকত বাবর আজমদের।

তবে শুক্রবার (১৩ জুন) বৃষ্টির কারণে আমেরিকা-আয়ারল্যান্ডের ম্যাচ বাতিল করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। এদিন টস করারও সম্ভব হয়নি। তাতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটে আমেরিকার।

আইরিশদের সঙ্গে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে ৫ পয়েন্ট আমেরিকার। অন্যদিকে ৪ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয় পাকিস্তানের জন্য।

আয়ারল্যান্ডকে হারালে বাবরদের পয়েন্ট হবে চার। স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের। আয়ারল্যান্ডের বিপক্ষে বাবরদের ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১০

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১১

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১২

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

১৩

এমপি নজরুলের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

শাকিরার পোশাক, মেসির জার্সিসহ নিলামে বিশ্বকাপের অমূল্য কিছু জিনিস

১৫

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

১৬

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

১৭

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

১৮

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

১৯

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

২০
X